Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় উত্তেজনা (Dubai Explosion) ক্রমশ বাড়ছে। ইরান ও আমেরিকার মধ্যে চলতে থাকা সংঘাতের আবহে এবার আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল দুবাই। শুক্রবার, ১৩ মার্চ হঠাৎই দুবাই শহরের একাধিক বহুতল ভবন কেঁপে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় পরপর দু’টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের কেন্দ্রীয় অঞ্চলে।
আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী (Dubai Explosion)
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের (Dubai Explosion) কিছুক্ষণ পরই দুবাইয়ের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের কাছে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এলাকাটি ঘিরে ফেলে প্রশাসন। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়ক শেখ জায়েদ রোডের দিক থেকেও সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলে জানা যায়।

কেন এই বিস্ফোরণ? (Dubai Explosion)
তবে ঘটনার পর দুবাইয়ের সরকারি মিডিয়া দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বাইরে থেকে আসা একটি সম্ভাব্য হুমকিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। সেই কারণেই আকাশে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় এবং ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের বাইরের অংশে সামান্য ক্ষতি হয়। প্রশাসনের দাবি, এটি বড় কোনও হামলা নয়, বরং একটি ছোট আকারের ঘটনা।
আরও পড়ুন: Raw Vegetables: সবজি মোটেই কাঁচা নয়, খেলেই বিপদ!
দুবাই কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিক থেকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েই চলেছে। ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। সেই আবহে দুবাইয়ের এই বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে।


