Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে আজ ব্রিগেডের (Journalist Harassed) সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক সমাবেশে তার কথায় একাধিকবার উঠে এসেছে নারী নিরাপত্তার কথা। বারংবার তিনি আশ্বাস দিয়েছেন বঙ্গে পদ্মফুল ফুটলে নারী নিরাপত্তা আরও জোরদার হবে। কিন্তু কথায় যা বলেছেন, কাজেও কি তাই হল?
আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ (Journalist Harassed)
মঞ্চের স্লোগান মঞ্চেই (Journalist Harassed) থেকে গেল। আক্রান্ত হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ব্রিগেডের সভায় খবর করতে গিয়ে আক্রান্ত কে টিভি বাংলার মহিলা সাংবাদিক। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্রিগেডের ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই ময়দানেই বসেছে তাসের আসর আর মদের ফোয়ারা। আর এই ‘অন্ধকার’ ছবি ক্যামেরাবন্দি করতে গিয়েই চূড়ান্ত হেনস্থার শিকার হতে হলো কেটিভি বাংলাকে। আক্রান্ত আমাদের মহিলা সাংবাদিক!
প্রধানমন্ত্রীর জনসভার কাউন্টডাউন তুঙ্গে (Journalist Harassed)
তখন, প্রধানমন্ত্রীর জনসভার কাউন্টডাউন তুঙ্গে। মাঠের এক কোণে ভিড় জমিয়েছেন একদল মানুষ। কিন্তু সেখানে রাজনৈতিক আলোচনা নেই, আছে তাসের আসর। এমনকি রীতিমতো চলছে মদ্যপান ও তাড়ির আসর। যখন ‘কে টিভি বাংলা’-র প্রতিনিধি এই অরাজকতার ছবি তুলতে যান, তখনই আক্রান্ত হন আমাদের প্রতিনিধি আর চিত্র সাংবাদিক। জনসভার শৃঙ্খলা রক্ষাকারীদের বদলে একদল মানুষ কার্যত ‘দুষ্কৃতীর’ ভূমিকায় অবতীর্ণ হয়।

কর্তব্যরত মহিলা সাংবাদিকের সাথে অত্যন্ত অশালীন ভাষায় কথা বলা হয় এবং তাঁকে উঁচুগলায় ধমক দেওয়া হয়। চশমা ভাঙা হয়, শারীরিক নিগ্রহের চেষ্টা করা হয়। অন্যদিকে, ছবি তোলায় বাধা দিতে তেড়ে আসে একদল উন্মত্ত যুবক। ক্যামেরা লক্ষ্য করে হামলা চালানো হয়। এখানেই শেষ নয়, সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুরের চেষ্টা চালায় তথাকথিত বিজেপি সমর্থকরা।
আরও পড়ুন: Weather: মেঘলা আকাশে বিপাকে পড়বে প্রধানমন্ত্রীর কর্মসূচি?
সেখানে উপস্থিত তাস খেলোয়াড়দের দাবি অত্যন্ত অদ্ভুত। ক্যামেরা দেখে লুকানোর চেষ্টা না করে বরং তাঁরা নির্লজ্জের মতো বলেন: “সবাই তো সভায় যাবই, তার আগে টাইম পাস করছি তাস খেলে। এতে দোষের কী?”
প্রধানমন্ত্রীর জনসভার আগে যেখানে শৃঙ্খলা আর নিরাপত্তার কঠোর ঘেরাটোপ থাকার কথা, সেখানে প্রকাশ্য দিবালোকে মদ্যপান আর সাংবাদিকদের উপর এই হামলা রীতিমতো প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আয়োজকদের। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই বর্বরোচিত আক্রমণ কি তবে পেশিশক্তির প্রদর্শন? প্রশ্ন উঠছে জনমানসে।


