Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Election 2026) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষণামতো, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র দু’দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল। এই পর্যায়ে মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ফলে রাজ্যের বহু জেলার ভোটাররা প্রথম দফাতেই নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
নির্বাচনী প্রক্রিয়া শুরু (WB Election 2026)
প্রথম দফার নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে ৩০ মার্চ (WB Election 2026) থেকে। ওই দিনই জারি করা হবে ভোটের সরকারি বিজ্ঞপ্তি। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। তার পরের দিন, অর্থাৎ ৭ এপ্রিল মনোনয়নপত্রের স্ক্রুটিনি বা যাচাই-বাছাই করা হবে। কোনও প্রার্থী যদি মনোনয়ন প্রত্যাহার করতে চান, তার জন্য শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল। সব প্রক্রিয়া শেষ করে ২৩ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হবে। এরপর ৪ মে হবে ভোটগণনা এবং সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।
প্রথম দফায় কোথায় ভোট? (WB Election 2026)
- প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোট হবে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ আসন। কোচবিহার জেলার মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জের মতো কেন্দ্রগুলি রয়েছে তালিকায়। পাশাপাশি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাটেও এই দফায় ভোটগ্রহণ হবে।
- এছাড়াও জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাধিক আসনও প্রথম দফার অন্তর্ভুক্ত। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়ার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে এই পর্যায়েই ভোট হবে।
আরও পড়ুন: WB Assembly Election 2026: ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট, পশ্চিমবঙ্গে ভোট কবে?
সব মিলিয়ে উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকার বহু আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ হওয়ায় রাজনৈতিক দলগুলির নজর এখন এই অঞ্চলগুলির দিকে। নির্বাচন ঘোষণার পর থেকেই প্রচার ও প্রস্তুতিতে গতি আনতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক শিবির।


