Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যে উপনির্বাচনকে সামনে রেখে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। অবিলম্বে কার্যকর হল আদর্শ আচরণবিধি। ১৫ই মার্চ ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই, আজ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি বা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’(Code Of Conduct)।
আচরণবিধি (Code Of Conduct)
আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গএই রাজ্যগুলিতে এখন থেকে কোনো সরকারি নীতি নির্ধারণ বা বড় ঘোষণা করা যাবে না। কেন্দ্রীয় সরকারকেও সংশ্লিষ্ট রাজ্যগুলির ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে।
কড়া নজরদারি
সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তিতে অনুমতি ছাড়া ব্যানার, পোস্টার বা পতাকা লাগানো নিষিদ্ধ করা হয়েছে। সরকারি গাড়ি বা সুযোগ-সুবিধা যাতে কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ জানানোর ব্যবস্থা
সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলি নির্বাচনী অনিয়ম বা আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানাতে সরাসরি ডায়াল করতে পারেন ১৯৫০ নম্বরে। এছাড়া, ‘সি-ভিজিল’ (C-Vigil) অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।
ব্যবস্থা গ্রহণে তৎপরতা (Code Of Conduct)
অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে রাজ্যজুড়ে ৫,১৭৩টি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০টি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Arabul Islam: দল ছাড়ছেন ভাঙড়ের ‘তাজা নেতা’: ISF-এ যোগ আরাবুল ইসলামের!
অফিসিয়াল কাজের বিধিনিষেধ (Code Of Conduct)
মন্ত্রীরা কোনোভাবেই সরকারি কাজের সঙ্গে নির্বাচনী প্রচারের কাজ মেলাতে পারবেন না। এছাড়া সভা বা মিছিলের অনুমতি নেওয়ার জন্য ‘সুবিধা’ মডিউল ব্যবহার করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে, সব স্তরের আধিকারিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে হবে।



