Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: SIR এর লিস্ট প্রকাশ হওয়ার পর সবথেকে সমস্যায় পড়েছেন প্রাক্তন ছিটমহলের বাসিন্দারা। সোমবার তারা আন্দোলনে নামলেন(SIR Chhitmahal)। এদিন তারা কোচবিহার আমতলা থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল করে সেখানে স্মারকলিপি দেন।
ছিট মহলের বাসিন্দারা বিচারাধীন (SIR Chhitmahal)
প্রাক্তন ছিটমহলের বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই বিচারাধীনের তালিকায় রয়েছেন। এদিকে রোববার পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হবে প্রাক্তন ছিট মহলে। ২০১৫ সালে এই আগের ছিটমহলের বাসিন্দাদের ভারতভুক্তি করা হয়। এরপর থেকে তারা যে কয়েকটি নির্বাচন হয়েছে, সে সবগুলি নির্বাচনে অংশগ্রহণ করেন।
ভোটার তালিকায় নাম তোলার দাবি (SIR Chhitmahal)
তাদের অভিযোগ, ২০১৫ সালে অন্তর্ভুক্তি হওয়ার পর, তারা সবগুলি নির্বাচনে অংশগ্রহণ করলেন নির্বাচন কমিশন অন্যায়ভাবে তাদের নাম বিচারাধীন করে রেখেছেন। তাদের দাবি, ভোটার তালিকায় তাদের নাম তোলা হোক। তাদের সঙ্গে এমন হয়রানি কেন করা হচ্ছে, সে প্রশ্ন তুলেছেন তারা।
ভোটার তালিকায় বিচারাধীন কেন? (SIR Chhitmahal)
নূর নবী মিঞা বলেন একাধিক দাবিতে তাদের এদিনের এই আন্দোলন। মূল দাবি ছিটমহলের অধিকাংশ বাসিন্দাদের নাম ভোটার তালিকায় বিচারাধীন রয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাদের ভারতীয় নথি রয়েছে তও তাদের হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।



