Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য একটি জরুরি খবর। উত্তর-দক্ষিণ বা ব্লু লাইনের নেতাজি ভবন মেট্রো স্টেশনের একটি এসকেলেটর বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে আগামী বেশ কিছুদিন যাত্রীরা ওই এসকেলেটরটির পরিষেবা পাবেন না (Netaji Bhavan Metro)।
বাণিজ্যিক পরিষেবা শেষ (Netaji Bhavan Metro)
নেতাজি ভবন স্টেশনের মেজানাইন ফ্লোর থেকে যদুবাবু বাজার গেটের দিকে যাওয়ার এসকেলেটরটি সম্পূর্ণ বদলে নতুন করার কাজ শুরু হচ্ছে। ৮ই জুলাই, ২০২৬ তারিখের বাণিজ্যিক পরিষেবা শেষ হওয়ার পর থেকেই এই কাজ শুরু হয়ে গেছে।
সিঁড়ির পরিষেবা সম্পূর্ণ বন্ধ (Netaji Bhavan Metro)
এর ফলে ৯ই জুলাই, ২০২৬ থেকে যতদিন না নতুন এসকেলেটরটি চালু হচ্ছে, ততদিন ওই চলন্ত সিঁড়ির পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো কাজটি শেষ করতে আনুমানিক প্রায় ৬ সপ্তাহ বা দেড় মাস সময় লাগতে পারে।
আরও পড়ুন: Jyoti Basu: রাজনীতির কিংবদন্তি জ্যোতি বসু, আজও আলোচনার কেন্দ্রে তাঁর নাম
তবে এসকেলেটর বন্ধ থাকলেও তার ঠিক পাশেই থাকা সাধারণ সিঁড়িটি যাত্রীদের যাতায়াতের জন্য সম্পূর্ণ খোলা থাকবে।



