Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা দলের পক্ষ থেকে হর্ষিত রানার চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তাঁর চোটের যা অবস্থা তাতে কার্যত তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে (Harshit Rana)।
আইপিএল-এ খেলার সম্ভাবনা নেই রানার? (Harshit Rana)
হর্ষিত রানার চোট নিয়ে ক্রমশ জল্পনা বেড়েই চলেছে। তাঁর চোটের কারণে উদ্বিঘ্ন কেকেআর সমর্থকরা। তবে কলকাতা দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো না হলেও তাঁর চোটের যা তাতে হর্ষিতের আইপিএল খেলা কার্যত অনিশ্চিত। কলকাতাকে এর বিকল্প প্লেয়ার খুঁজতেই হবে যা অবস্থা (Harshit Rana)।
রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অনুষ্ঠানে দেখা যায় হর্ষিতকে। গত বছর পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেক হওয়া ক্রিকেটারদের পুরুষ্কার ছিল তাঁর জন্য। কিন্তু মঞ্চে তিনি উঠতে পারেননি। আইপিএল-এর চেয়ারম্যান অরুণ ধূমল নিজে মঞ্চ থেকে নেমে এসে পুরস্কার দিয়ে যান হর্ষিতকে।

হর্ষিতের আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হর্ষিত হাঁটছেন ক্রাচ নিয়ে। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে গেলেও হাঁটতে কষ্ট হচ্ছিল পেসারের আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই ভিডিও-তে। ডান হাতে ক্রাচ নিয়ে কোনও রকমে হাঁটছিলেন হর্ষিত। তাঁর হাঁটতে যাতে সমস্যা না হয়, তার জন্য সামনের ভিড় সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা (Harshit Rana)।

আরও পড়ুন: Left Front candidate list 2026: প্রথম দফায় ১৯২ প্রার্থী, ভোটের ময়দানে বামেদের বড় ঘোষণা
আর দুই সপ্তাহও বাকি নেই আইপিএল শুরু হতে। আর তার আগে হর্ষিত হাঁটতে পারছেন না। বল করার জন্য দৌড় এই মুহূর্তে কল্পনাতীত। চোট সরিয়ে ফিটনেস ফিরে পেতে এখনও বেশ অনেকটাই সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। তারপর তাঁকে আবার মাঠে ফিরতে দেখা যাবে। কলকাতা কিছু না জানালেও হর্ষিতের আইপিএল খেলা কার্যত নেই বলেই মনে করছেন সবাই।
দল সরকারি ভাবে কিছু না জানালেও কেকেআরের এক সূত্র ইতিমধ্যেই সমাজমাধ্যমে জানিয়েছেন, হর্ষিতকে আইপিএল-এ পাওয়া যাবে না। কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণ সমস্যায় রয়েছে। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে সই করানো হয়েছে। এ বার হর্ষিতের পরিবর্তে কাকে দলে নেয় এখন সেটাই দেখার (Harshit Rana)।


