Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে এবার অন্য রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Meena New Post)। তামিলনাড়ুর ১৪০-তিরুচিরাপল্লি (পশ্চিম) বিধানসভা কেন্দ্রে সাধারণ পর্যবেক্ষক (Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে ।
স্বরাষ্ট্রসচিবের পদ থেকে অপসারণ (Meena New Post)
রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর মধ্যরাতেই নির্বাচন কমিশন জগদীশ প্রসাদ মীনাকে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই সিদ্ধান্তের পরই দ্রুত তাঁকে অন্য রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন: Pak Bangladeshi: পাকিস্তানে টাকা লেনদেনের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি: তদন্তে ধূপগুড়িতে কেরালা পুলিশ
নয়া পদে জগদীশ প্রসাদ মীনা (Meena New Post)
কমিশনের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করার দায়িত্বে থাকবেন তিনি। ভোটের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কাজকর্ম পর্যবেক্ষণ করবেন জে.পি. মীনা।



