Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘আমার পর কোচ হবে ধোনি’, এমনটাই জানালেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
গম্ভীরের মুখে ধোনির নাম (Gautam Gambhir)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একাধিক রেকর্ড নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া। আয়োজক দেশ হিসেবে এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড এখন ভারতের দখলে। এছাড়াও সবথেকে বেশিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মালিকও ভারত। বর্তমান জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল একদিকে যেমন কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তেমনই গড়েছে সফলতার নজির (Gautam Gambhir)।
গম্ভীর বরাবরই টিম গেমের দিকে বেশি জোর দিয়েছেন। বিশ্বকাপ জয়ের পরেও তিনি জানান এই জয়ে ভারতীয় দলের প্রত্যেকটি ক্রিকেটারের সমান গুরুত্ব রয়েছে। কোনও একজনকে সম্পূর্ণ কৃতিত্ব দিতে নারাজ তিনি। এই একই সুর শোনা গিয়েছে সূর্যকুমারের গলায়ও। তবে গৌতম গম্ভীরের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তারপরে কে হবে ভারতের কোচ সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। তবে খোদ গম্ভীর এমন একজনের নাম নিলেন যা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।

গম্ভীর জমানায় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এই মুহূর্তে গম্ভীর সহ পুরো ভারতীয় দলের পাখির চোখ ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে তিনি বললেন তিনি ভাবছেন ধোনি একদিন ভারতীয় দলের কোচ হবেন। গম্ভীরের মুখে এহেন কথা শুনে বিস্মিত সমর্থকরা (Gautam Gambhir)।

এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুতান গম্ভীর। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ধোনি তো মাঠে এসেছিলেন, খেলা দেখেছেন। তা শুনে গম্ভীর বলেন, ‘খুব ভাল লেগেছে উনি খেলা দেখতে এসেছিলেন। আমি তো ভাবছি একদিন ধোনি ভারতের কোচ হবে। আমার জায়গায় থাকবে। ডাগআউটে বসবে।’

গম্ভীরের বলা কথা সত্যি হবে কিনা জানা নেই। তবে বোর্ড কর্তাদের মাথায় ধোনির নাম নিশ্চয়ই আছে। এটা ঘটনা, খেলার মাঠে কিন্তু ধোনি ও গম্ভীরের সম্পর্ক মোটেও ভাল ছিল না। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি টিম ইন্ডিয়ার মেন্টর ছিলেন। কিন্তু সেই বছর সফল হয়নি ভারতীয় দল। তবে ধোনির নেতৃত্বে ভারত অনেক সফলতার সাক্ষী থেকেছে। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেট দলের গৌরবে নতুন পালক যোগ করেছে। সেই সময় দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর। ভারতীয় দলের জয়ের অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তবে গম্ভীর আর ধোনির যে সুসম্পর্ক নেই তা সবার জানা। তাই গম্ভীরের মুখে ধোনির নাম শুনে স্বাভাবিকভাবেই বিস্মিত ক্রিকেট সমর্থকরা (Gautam Gambhir)।


