Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের নাম অবশেষে ঘোষণা করল কেকেআর (Ajinkya Rahane)।
দলের অধিনায়কের নাম ঘোষণা কেকেআর-এর (Ajinkya Rahane)
হাতে গোনা আর মাত্র কয়েকদিন রয়েছে অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল শুরু হতে। তার আগে নিজেদের পছন্দের দল নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। একদিকে যেমন ঢেলে দল সাজিয়ে কলকাতা তেমন দলে এসেছে একাধিক পরিবর্তন। কিন্তু জল্পনা বাড়ছিল দলের নেতৃত্বে কে থাকবেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে দলের তরফ থেকে ঘোষণা করা হয় অধিনায়কের নাম (Ajinkya Rahane)।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গতবার মরশুম শুরু করলেও আগের বছর কার্যত সমর্থকদের হতাশ করেছে নাইট শিবির। গোটা টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের। প্লে-অফে কোয়ালিফাই করতেই পারেনি, লিগ তালিকায় আট নম্বরে শেষ করেছিল নাইটরা। সেই কারণে নতুন মরশুমে অনেকের মনেই সন্দেহ ছিল অধিনায়ক বদল হবে কিনা। অবশেষে জানা গেল ২০২৬ সালের নাইটদের সেনাপতির নাম।
ব্যর্থতার পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের চুক্তি বৃদ্ধি করা হয়নি। রাখা হয়নি গত বারের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকেও। বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হয়েছে আর সেই কারণেই মনে করা হচ্ছিল অধিনায়ক পরিবর্তনের পথে হাঁটলেও হাঁটতে পারে শাহরুখ খানের দল।

আরও পড়ুন: Neymar: বিশ্বকাপ খেলার স্বপ্ন কি শেষ নেইমারের?
গত মরশুমে কেকেআরের অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু তাঁর অধিনায়কত্বে ভাল পারফর্ম না করতে পারার পর নতুন মরশুমে কি অধিনায়ক বদল করল কলকাতা? সেই উত্তর হলো না। অভিজ্ঞ রাহানের উপরও আস্থা রাখল নাইট কতৃপক্ষ। তাঁর নেতৃত্বে এই মরশুমে বাকি দলকে চেক মেট দিয়ে খেতাব জিততে পারে কিনা শাহরুখ খানের দল এখন সেটাই দেখার (Ajinkya Rahane)।

একদিকে যেমন অধিনায়কের নাম ঘোষণায় চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সোশ্যাল মিডিয়ায় কেকেআর-এর তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে সামনে দাবা বোর্ড আর সেখানে চাল দিচ্ছেন অজিঙ্ক রাহানে। সেই বোর্ডেই বিপক্ষকে বাজিমাত করছেন নাইট অধিনায়ক। অন্যদিকে দলের সঙ্গে যোগ দিতে শহরে উপস্থিত হয়েছেন কলকাতার সহকারী কোচ শেন ওয়াটসনও।
বর্তমান ভারতীয় দলের বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহের মতো ক্রিকেটার রয়েছেন নাইট শিবিরে। এদের পাশাপাশি দলে রয়েছেন সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন, পাওয়েলের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারেরাও। তবে কলকাতা শিবির রিস্ক নিতে কোনও এক্সপেরিমেন্ট করতে চাইছে না আর সেই কারণেই অধিনায়ক অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচ অভিষেক নায়ারের পরামর্শে (Ajinkya Rahane)।
কেকেআর-এর শক্তি এবং দুর্বলতা
সব দলের সমর্থকদের মধ্যে জল্পনা চলতে থাকে সেই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ক্রিকেটারের গভীরতা আছে। স্পিন বোলিংয়েও বেশ শক্তিশালী দল তবে দলের জন্য চিন্তার জায়গা তাদের পেস বিভাগ। হর্ষিত রানা চোট পেয়ে দলের বাইরে, এখনও তাঁর বিকল্প হিসেবে কারোর নাম ঘোষণা করেনি কেকেআর। আসন্ন আইপিএল-এ কলকাতার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তাদের পেস বোলিং লাইন-আপ (Ajinkya Rahane)।


