Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরু হতে আর হাতে সময় নেই আর সেই মঞ্চে নিজেদের সবটা দিতে প্রস্তুতি সেরে নিচ্ছে নাইট শিবির (KKR)।
একের পর এক ইঙ্গিত পূর্ণ পোস্ট কেকেআর-এর (KKR)
আইপিএল-এর মঞ্চ মাতাতে প্রস্তুত সব দল। শেষ মুহূর্তে প্রস্তুতি এখন তুঙ্গে। বৃহস্পতিবার থেকে আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দেবে শাহরুখ খানের দল। সেই মতো বুধবার শহরে ক্রিকেটাররা আসতে শুরু করে দিয়েছেন। সবার আগে দলের সহকারী কোচ শেন ওয়াটসন আসেন শহরে, তারপরেই একে একে সব ক্রিকেটাররা। ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে (KKR)। কার্তিক ত্যাগী, মানুষ পান্ডের মতো তারকারাও এসে গিয়েছেন শহরে।

গত মরশুমে তাঁর নেতৃত্বে আশানরুপ ফল করতে না পারলেও এই বছরেও তাঁর উপরেই আস্থা দেখিয়েছে কলকাতা। গত মরশুমের কথা ভেবে জল্পনা শুরু হতে থাকে যে অধিনায়ক হিসেবে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে কিন্তু মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট করে নাইট শিবির তাঁদের অধিনায়কের নাম ঘোষণা করে দেয়। গত মরশুমের ব্যর্থতা ব্যর্থতা কাটাতে দলের কোচ পরিবর্তন করা হয়েছে এই মরশুমে। আসন্ন আইপিএল-এ অভিষেক নায়ারকে দেওয়া হয়েছে কোচিংয়ের ভার। তিনি এসে গিয়েছেন শহরে। তবে কলকাতার জন্য চিন্তার বিষয় ছিল পেস বিভাগ। হর্ষিত রানা চোটের কারণে আইপিএল থেকে কার্যত ছিটকে গিয়েছেন। তাঁর বদলে দলের পেস বিভাগের মুখ হতে চলেছেন ব্লেসিং মুজারাবানি এবং বৈভব অরোরা।
বৃহস্পতিবার ইডেনে বিকেল চারটে থেকে নাইট শিবির প্রস্তুতি শুরু করে দেবে। এই আইপিএল-এ অন্যতম সেরা দল হিসেবে ধরা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। যার মধ্যে বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, ক্যামেরুন গ্রিন, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রচিন রবীন্দ্র এবং রোভমান পাওয়েলের মতো ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে চমক দিয়েছিলেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি আর এই পেসারকে দলে নেওয়া কলকাতার মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে। তবে মথিশা পথিরানা খেলবেন কিনা সেই নিয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানানো হয়নি (KKR)।

আইপিএল ২০২৬ মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্সের পেসার বৈভব অরোরা নিজের খেলায় আরও উন্নতি আনার দিকে মনোযোগ দিচ্ছেন এবং এই নতুন মরশুমে যেকোন চ্যালেঞ্জ নিতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। তিনি জানিয়েছেন দলের চতুর্থ ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান। সেই কথা মাথায় রেখে আরও কঠোরভাবে অনুশীলন করছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল চলছে। আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি এবং নেটে বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কাজ করছি। একজন ফাস্ট বোলার হিসেবে সবসময় নিজের স্কিল উন্নত করা জরুরি, যাতে ম্যাচে তা কাজে লাগানো যায়।’

আরও পড়ুন: Sushmita: ভাইয়ের বিয়ের আড়ালেই নিজের বিয়ে সারলেন সুস্মিতা
এই মরশুমে দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন টিম সাউদি। অরোরার কাছে যা বড় সুযোগ নিজের বোলিং আরও উন্নত করার। প্রাক্তন নিউ জিল্যাড তারকা বোলারের সংগ্রহে রয়েছে ৭০০-র বেশি উইকেট। তিনি আবার প্রাক্তন নাইট। দলের হয়ে খেলেছেন ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত।
বৈভব অরোরা জানান, ‘সাউদি একজন কিংবদন্তি এবং তার অভিজ্ঞতা অসাধারণ। আগে আমরা একসঙ্গে খেলেছি, তখনও অনেক কিছু শিখেছিলাম। এখন তিনি কোচ হওয়ায় তার কাথ থেকে আরও বেশি শেখার সুযোগ পাব।’ তিনি আরও জানান ভবিষ্যতের দিকে তাকিয়ে তাঁর লক্ষ্য আরও উন্নত ইয়র্কার, স্লো বল এবং বলে আরও ভেরিয়েশন ,যা ব্যাটারদের চাপে ফেলতে কার্যকরী হতে পারে (KKR)।


