Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের একদিনের দলে পন্থ না-পসন্দ? প্রথম পছন্দ সঞ্জু (Rishabh Pant)?
পন্থের জায়গায় সঞ্জুকে ভাবছে বোর্ড (Rishabh Pant)
ওয়ানডে ক্রিকেটে ভারতের উইকেটকিপার কে হবেন সেই নিয়ে চলছে জোর জল্পনা। একদিকে যেমন রয়েছেন সঞ্জু স্যামসন আর অন্যদিকে ঋষভ পন্থ। যতদিন যাচ্ছে এই লড়াই আরও তীব্র হচ্ছে আর এর নেপথ্যে রয়েছে দুজনের সাম্প্রতিক ফর্ম। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সঞ্জু। আইপিএল-এ চেন্নাইয়ের হয়েও ভাল পারফর্ম করে যাচ্ছেন এই তারকা ব্যাটার। কিন্তু সেইদিক থেকে পন্থ দৌড়ে কিছুটা পিছিয়ে যাচ্ছে বলেই অনেকের ধারণা (Rishabh Pant)।
রিপোর্ট অনুযায়ী একদিকে ওয়ানডে দলে প্রথম উইকেটকিপার হিসেবে কেএল রাহুল নিশ্চিত। এবার প্রশ্ন তৈরি হচ্ছে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে জায়গা পাচ্ছেন কোন ক্রিকেটার। এই বিষয়টি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ।
সেই বিশ্বকাপকে পাখির চোখ করেই এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মরশুমের আইপিএল শেষ হলেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। এরপর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। এখানে মাথায় রাখা হবে ভবিষ্যতের কথাও (Rishabh Pant)।

সঞ্জু এবং পন্থের মধ্যে যদি তুলনা োর হয় তবে কিছুটা হলেও এগিয়ে থাকবেন সঞ্জু। কারণ তিনি ধারাবাহিকভাবে পারফর্ম যেমন করতে পারেন তেমন পরিস্থিতি অনুযায়ী দলকে এগিয়ে নিয়ে জিতে পারেন। অন্যদিকে ঋষভ পন্থকে লখনউ সুপার জায়ান্টসের হয়েও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। একদিকে পারফরম্যান্স যেমন দুর্বল তেমনই তাঁর মধ্যে রয়েছে দায়িত্বজ্ঞানের অভাব। বহু সময় অকারণে ঝুঁকিপূর্ণ শট মেরে আউট হন আর বিপদে পড়ে যায় দল।
ওয়ানডে পরিসংখ্যানেও এগিয়ে সঞ্জু স্যামসন। কম ম্যাচ খেলেও তাঁর গড় অনেক বেশি। অন্যদিকে পন্থের রান ও গড় সঞ্জুর তুলনায় অনেক কম। সঞ্জুর ম্যাচ ফিনিশের ক্ষমতাও অনেক বেশি। ফলে সব দিক বিচার করেই নির্বাচকদের নজর এখন স্যামসনের দিকে থাকবে বলেই মনে করা হচ্ছে (Rishabh Pant)।


