Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরেই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড (Argentina vs England)। বুধবার মধ্যরাতের এই দ্বৈরথ শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়। রয়েছে দুই দেশের কূটনৈতিক লড়াইয়ের ইতিহাস। ১৯৮৬ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা (Argentina vs England)। তার চার বছর আগেই ব্রিটিশদের কাছে ফকল্যান্ড যুদ্ধে হারের প্রতিশোধ সেদিন নিয়েছিলেন মারাদোনারা। যা তিনি নিজেই জনিয়েছিলেন। বহু বছর পর নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, ম্যাচটা তাঁদের জন্য ছিল চার বছর আগের ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। এখন যখন আবার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, এবারও ঘুরেফিরে বারবার আসছে সেই ফকল্যান্ড।
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের পরিসংখ্যান (Argentina vs England)
বিশ্বকাপে ১৯৯৮ সালে টাইব্রেকারে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা (Argentina vs England)। ২০০২ সালে তার বদলা নিয়েছিল ইংল্যান্ড। সেই বেকহ্যামের একমাত্র গোলে আর্জেন্টিনাকে সেবার হারায় ইংল্যান্ড। এরপর দুই দল বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি। আর সেই বিশ্বকাপে খেলেননি লিওনেল মেসি। ২৪ বছর পর আবার বিশ্বকাপে মুখোমুখি দুই দেশ। তাও আবার সেমিফাইনালে (Argentina vs England)। বুধবার আটলান্টায় শুধু দু’টি দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবে না। শুধু ফাইনালে ওঠার লড়াই হবে না। সেখানে হবে যুদ্ধ। যে যুদ্ধ শুরু হয়েছিল ৬০ বছর আগে। যে যুদ্ধ মারাদোনা, বেকহ্যামদের পেরিয়ে এখন মেসি,। আলিয়েস্টার, বেলিংহ্যাম কেনদের মধ্যে হবে।

কেন অ্যাওয়ে জার্সিতে নামবে আর্জেন্টিনা? (Argentina vs England)
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে জার্সিতে মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ এ জিতেছিল আর্জেন্টিনা। তাই বুধবার অ্যাওয়ে জার্সি গায়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন মেসিরা। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড একটি ম্যাচ ড্র করলেও আর্জেন্টিনা প্রতি ম্যাচে জিতেই নামছে। তবে ইংল্যান্ডও রয়েছে দুরন্ত ছন্দে। বিশেষকরে হ্যারি কেন, বেলিংহ্যাম জুটি। গর্ডনও মেসিদের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। উল্টোদিকে, চলতি বিশ্বকাপে প্রতি ম্যাচেই মেসি ম্যাজিক অব্যাহত। নকআউটে কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ডের বিরুদ্ধে মেসির সৌজন্যেই শেষ মুহূর্তে রূদ্ধশ্বাস জয় তুলে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। তবে ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, লাউতেরো মার্টিনেজরা গোলের মধ্যে আছেন।
আরও পড়ুন: https://ktvbangla.com/world-cup-2026-bellingham-vs-tuchel/
চিন্তায় স্কালোনি (Argentina vs England)
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে সবথেকে চিন্তায় রাখবে দলের ডাফেন্স। নক আউটে শেষ তিন ম্যাচেই ডিফেন্স যেভাবে গোল হজম করছে, তাতে তুলনায় বিশাল শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি চিন্তার। প্রতিপক্ষ দলে হ্যারি কেন, বেলিংহ্যাম, গর্ডনের মতো তারকা রয়েছে। ডিফেন্সের ফাঁকফোকর বোজাতে না পারলে তারা গোলের মালা পরিয়ে দেবে। এটা ইংল্যান্ড, (Argentina vs England) পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে জয় তুলে নেওয়া আরও কঠিন হবে। আর প্রতিদিন মেসি ম্যাজিক হবে না। সেকথা নিশ্চয় মাথায় রাখবেন কোচ স্কালোনি। তবে বুধবার মধ্যরাতে এক দুরন্ত ফুটবল দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব, তাতে কোনও সন্দেহ নেই।



