Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আবহে জোর চর্চা শুরু হয়েছে চতুর্থবারের জন্য জিতবেন কি তিনবারের বিধায়ক শশী পাঁজা(Shyampukur Shashi)। এরই মধ্যে লঙ্কা চা খেয়ে প্রচার শুরু করলেন শ্যামপুকুরের তৃমমূল প্রার্থী। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজার পক্ষেই ঝুঁকছে ভোটের হাওয়া।
লঙ্কা চায়ে চুমুক (Shyampukur Shashi)
ভোটের হাওয়া রাজ্যজুড়ে। এর মধ্যেই প্রচার শুরু করলে শশী পাঁজা। দিলেন লঙ্কা চায়ে চুমুক। বাইকে করে গিয়ে পুজোও সারলেন। তারপরই হাতে ধরলেন দেওয়াল লিখনের রং-তুলি। এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যাচ্ছে, অনেকেই শশী পাঁজার কাজ এবং এলাকার সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগের কথা তুলে ধরছেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, দিদির সরকারের একাধিক প্রকল্পের সুবিধা আমরা পেয়েছি। শশী পাঁজাও সব সময় মানুষের পাশে থেকেছেন, তাই ভোটটা ওনাকেই দেব।
সুরক্ষা ও উন্নয়নে আস্থা (Shyampukur Shashi)
বিশেষ করে মহিলা ভোটারদের একাংশের মধ্যে তাঁর প্রতি সমর্থন চোখে পড়ার মতো। তাঁদের দাবি, সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পের কারণে তাঁরা তৃণমূলের উপর আস্থা রাখছেন। সব মিলিয়ে, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে শশী পাঁজার পক্ষে জনসমর্থনের ইঙ্গিত মিললেও, চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটের দিন মানুষের সিদ্ধান্তের উপরই।



