Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একে একে প্রায় সব ক্রিকেটার শহরে এসে গেলেও নারিনের আসা নিয়ে জট তৈরি হয়েছে (Sunil Narine)।
যুদ্ধের কোপে নারিনের শিবিরে যোগদান (Sunil Narine)
অনেক সময় ছবির চিত্রনাট্য হয়ে গেলেও সেটা বাস্তবে রূপান্তর হতে সময় লাগে। এমন অনেক সময় দেখা গিয়েছে সব ঠিক থাকার পরেও সেই ছবি সেল্ভড হয়ে যেতে আবার অনেক সময় চিত্রনাট্য সংলাপ বদলে যায় পরিস্থিতির কারণে। ক্রিকেটে এমন উদাহরণ বহু। একদিকে যেমন বিশ্বকাপ শেষের পর ভারত ছাড়তে দেরি হয়েছিল একাধিক দেশের এবার সেই যুদ্ধের প্রভাবে জট দেখা গেল নাইট শিবিরে (Sunil Narine)।
আইপিএল-এর ১৯ তম সংস্করণে সবকিছু হচ্ছিল পূর্ব পরিকল্পিত মতই। সেই ভাবেই প্রস্তুত হচ্ছিল শাহরুখ খানের দল। কেকেআর-এর প্রথম ম্যাচ ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই মাঠে শুধু দুই দলের লড়াই যেমন দেখা গিয়েছে বিগত মরশুমে তেমনই এই মাঠেই অর্থাৎ নিজের শহরে সংঘাতে জড়িয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ। ফলে এই মাঠে যখন দুই দল নামবে উত্তেজনার পারদ বাড়বে ক্রমশ আর এই ম্যাচেই অনিশ্চিত কলকাতার অন্যতম ভরসা সুনীল নারিন। জেক ম্যাচ উইনারও বলা হয়। এর নেপথ্যে রয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতি। যার প্রভাব ছড়িয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। পূর্ব নির্ধারিত ২৪ মার্চ টিমের সঙ্গে যোগ দেওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে নারিন, রোভমান পাওয়েল ও টিমের পাওয়ার কোচ আন্দ্রে রাসেলের। কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো অবশ্য টিমের সঙ্গে যোগ দিয়েছেন। তবে তিনি এসেছেন আমস্টারডাম থেকে।

এদকিকে যেমন নারিনের আসা নিয়ে জট তৈরি হয়েছে অন্যদিকে বৃহস্পতিবার শহরে আসার কথা কলকাতার আরেক স্টার স্পিনার বরুণ চক্রবর্তীর। এর পাশাপাশি আসছেন নিউ জিল্যান্ডের তারকারা। যার মধ্যে রয়েছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও রাচিন রবীন্দ্র ও বোলিং কোচ টিম সাউদি। অজি তারকা গ্রিনের যোগ দেওয়ার কথা রয়েছে শুক্রবার। এই দুই একদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন বাংলার তারকা পেসার আকাশ দীপ। কলকাতা ২৫ মার্চ উড়ে যাবে স্বপ্নের নগরীতে। সেখান থেকেই এই আইপিএল-এর যাত্রা শুরু করবে নাইট শিবির (Sunil Narine)।

বুধবার ইডেনে প্রথম অনুশীলনের সময় হালকা মেজাজেই ধরা দিলেন নাইটরা। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জ়িম্বাবোয়ের পেসার ব্লেসিংস মুজারাবানিও রয়েছেন সেই তালিকায়। যাঁকে কেকেআরের নতুন হেড কোচ অভিষেক নায়ার টিম হাডলে মজা করে বললেন, ‘তুমি কেকেআর-এর ইতিহাসে সবচেয়ে লম্বা প্লেয়ার।’
এইদিন অনুশীলনে দেখা ডেল ভারতীয় ক্রিকেটারদের দাপট। অধিনায়ক রাহানে, মনীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, উমরান মালিক, রাহুল ত্রিপাঠিরা ছিলেন যেমন তেমন নতুন মুখ হিসেবে উপস্থিত ছিলেন তেজস্বী দাহিয়া, সার্থক রঞ্জন, দক্ষ কামরা। তবে নাইট শিবিরে চিন্তার কারণ হয়ে রয়েছেন হর্ষিত রানা। চোটের কারণে তিনি না খেলতে পারায় তাঁর বিকল্পের খোঁজ চলছে। একাধিক নাম উঠে এলেও এখনও পর্যন্ত কাউকেই চূড়ান্ত করা হয়নি।
আরও পড়ুন: Toll plazas: টোল বাড়ল, নগদ বন্ধ; ১ এপ্রিল থেকে বন্ধ হবে পরিষেবা!
চোটের জন্য প্যাট কামিন্স কবে দলের সঙ্গে যোগ দেবেন সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। সেই কারণে আসন্ন আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদে স্ট্যান্ড বাই ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে ঈশান কিষাণকে। ফিটনেস সমস্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি প্যাট কামিন্স। আইপিএলের শুরুতেও বেশ কিছু ম্যাচে না খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন ঈশান আর তাঁর ডেপুটি হিসেবে দেখা যাবে অভিষেক শর্মাকে (Sunil Narine)।


