Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের মাটিতে ৭ বছর পর টেস্ট খেলতে চলেছে ভারত। ভারতের মাটিতে লজ্জার হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে গিলদের সামনে (India)।
ভারতের সামনে প্রতিশোধের সুযোগ (India)
টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের ট্রফি জিতলেও টেস্ট সিরিজে ব্যর্থতার মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। ২০২৪ সালে ঘরের মাঠে লজ্জার হার মেনে নিতে হয়েছিল ভারতীয় শিবিরকে। ভারতে টেস্ট সিরিজ খেলতে এসে গম্ভীর বাহিনীকে হোয়াইটওয়াশ করেছিল নিউ জিল্যান্ড। সেই লজ্জার জ্বালা আজও তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় দলকে (India)।
এবার সেই হারের জ্বালা জুড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। শুভমন গিলদের সামনে রয়েছে বদলার সুযোগ। ২০১৯-২০ মরশুমে নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল। এবার প্রায় সাত বছর পর আবার খেলতে যাবে ভারত নিউ জিল্যান্ড ভূমে। সেখানেই কিউয়িদের হারিয়ে প্রতিশোধ পূর্ণ ককরার সুযোগ ভারতের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে গম্ভীর বাহিনী।
ভারতীয় ক্রিকেট দল নিউ জিল্যান্ড সফরে যাবে অক্টোবর-নভেম্বর মাসে। এই সফর চলবে ৪০ দিন ধরে। সেখানে মোট পাঁচ জায়গায় আয়োজিত হবে ১২টি ম্যাচ। এই সফর ভারতের কাছে দুটি কারণে গুরুত্বপূর্ণ। এ হল ভারতের কাছে রয়েছে বদলা নেওয়ার সুযোগ আবার এরপর বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ (India)।

সফর শুরু হবে ২২ অক্টোবর থেকে আর এই সফর শুরু হবে টি-২০ সিরিজ দিয়ে। শেষবার দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেখানে নিউ জিল্যান্ডকে হারিয়ে ট্রফি তুলেছিল ভারত। সেই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পেফর্ম করেছিলেন সঞ্জু স্যামসন এবং বল হাতে দলকে জয়ের আসনে বসিয়েছিলেন বুমরা। ২০২৭ বিশ্বকাপের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।
আরও পড়ুন: Abhishek HC: সইজালে CID-কে চ্যালেঞ্জ: হাজিরা নোটিশ খারিজের আবেদনে হাইকোর্টে অভিষেক
১৯ নভেম্বর থেকে এই টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ হবে ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে। সাত বছর পর এই সিরিজে ভারতের কাছে নিজেদের প্রমাণ ওড়ার সুযোগও রয়েছে। সীমিত ওভারের ফরম্যাটে সাফল্য পেলেও টেস্ট ফরম্যাটে ভারতের ব্যর্থতাই বেশি দেখা গেছে আগের কয়েকটি মাসে। এবার আবার ভারতের হারানো গৌরব ফিরে পাওয়ার সুযোগ রয়েছে, এখন দেখার কেমন পারফর্ম করে ভারতীয় দল এই সফরে (India)।


