Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন-ইজরায়েলি হামলার জেরে ইরানে যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়েছে ভারতের রফতানি খাতে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত রফতানিকারকদের সহায়তা দিতে কেন্দ্র সরকার ৪৯৭ কোটি টাকার একটি ত্রাণ প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল(Iran Relief)।
৪৯৭ কোটি টাকার ত্রাণ প্যাকেজ (Iran Relief)
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলিতে কাজ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে ভারত ও গালফ দেশগুলির মধ্যে বাণিজ্য কার্যত থমকে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার সংশ্লিষ্ট গালফ দেশের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত এই প্যাকেজ কার্যকর করতে চায়।
আন্তঃমন্ত্রক কমিটি গঠন
রাজেশ আগরওয়াল আরও জানান, যুদ্ধজনিত সমস্যাগুলি মোকাবিলার জন্য একটি আন্তঃমন্ত্রক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবসায়িক ক্ষতি কমানোর উপায় খুঁজছে।
যুদ্ধের ফলে নয়া উদ্বেগ
ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) লুভ আগরওয়াল বলেন, যুদ্ধের ফলে পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) সংস্থাগুলি বড়সড় চাপের মুখে পড়েছে। পাশাপাশি পেমেন্টে বিলম্ব এবং মূলধনের ঘাটতিও বাড়ছে। বিমা প্রিমিয়াম ও জরুরি সারচার্জ বৃদ্ধিও ব্যবসায়ীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি (Iran Relief)
এই ত্রাণ প্যাকেজের আওতায় সরকার ছোট ব্যবসাগুলিকে বাড়তি পরিবহন খরচ ও বিমা প্রিমিয়ামের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে। এর মাধ্যমে রপ্তানিকারকদের আর্থিক চাপ কিছুটা লাঘব করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: CEO Complain Cell: ৮ ঘণ্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তির লক্ষ্য, সিইও দফতরে বিশেষ কমপ্লেন সেল
বাণিজ্যিক প্রতিশ্রুতি বজায় (Iran Relief)
বাণিজ্য সচিব জানান, এই উদ্যোগের ফলে একদিকে যেমন ভারতীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন, তেমনই গালফ দেশগুলির সঙ্গে বাণিজ্যিক প্রতিশ্রুতিও বজায় থাকবে এবং খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। গালফ কো-অপারেশন কাউন্সিল (GCC) দেশগুলির সঙ্গে ভারতের মোট বাণিজ্যের প্রায় ১৫ শতাংশ হয়। ২০২৪-২৫ অর্থবছরে এই বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৭৮ বিলিয়ন ডলার।



