Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সৌদি প্রো লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই মরসুমে ২১টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে তিনি। তাঁর দল আল-নাসেরও পয়েন্ট তালিকার একেবারে ওপরের দিকে। বিশ্বকাপের আগে এমন ফর্ম নিঃসন্দেহে পর্তুগাল শিবিরের জন্য বড় স্বস্তির খবর ছিল। কিন্তু হঠাৎ করেই সেই ছন্দে ছেদ পড়েছে হ্যামস্ট্রিং চোটে।
মাঠের বাইরে রোনাল্ডো (Cristiano Ronaldo)
ফেব্রুয়ারির শেষ দিক থেকে মাঠের বাইরে রয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর মধ্যেই পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ মেক্সিকো ও আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন, যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ এই ফরোয়ার্ডের। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-আগামী বিশ্বকাপে কি দেখা যাবে ৪১ বছরের এই কিংবদন্তিকে?

বিশ্বকাপে নামাবেন রোনাল্ডো? (Cristiano Ronaldo)
এই প্রসঙ্গে মার্তিনেজ স্পষ্ট জানিয়েছেন, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তাঁর কথায়, ফিটনেস পুরোপুরি নিশ্চিত হলে তবেই দলে নেওয়া হতো। তবে আশার কথা, চোট গুরুতর নয়। এক থেকে দুই সপ্তাহের মধ্যেই রোনাল্ডোর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। ফুটবলে চোট লাগা অস্বাভাবিক নয় বলেও মনে করিয়ে দেন তিনি।

আশাবাদী পর্তুগাল শিবির!
২০১৪ সালের বিশ্বকাপের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মার্তিনেজ। তখন বেলজিয়ামের কোচ হিসেবে তিনি দেখেছিলেন, এক খেলোয়াড় শেষ মুহূর্তে ফিট হয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই আশাবাদী পর্তুগাল শিবির। তবে রোনাল্ডোর ক্ষেত্রে সতর্কতাই বড় বিষয়। অতীতে চোট নিয়ে বিশ্বকাপে নেমে খুব একটা সফল হতে পারেননি তিনি। তাই এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না দল। যদিও কোচ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে সেন্টার ফরোয়ার্ড হিসেবে রোনাল্ডো এবং গঞ্জালো রামোসই প্রথম পছন্দ।

আরও পড়ুন: R G Kar Death: আর জি কর হাসপাতালের লিফটে মৃত্যু, এই গাফিলতির দায় কার?
১১ জুন থেকে শুরু হতে চলা বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলোই শেষ বড় পরীক্ষা। এখন দেখার, সময়ের সঙ্গে দৌড়ে জিতে মাঠে ফিরতে পারেন কি না রোনাল্ডো।


