Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে দলে নেই কামিন্স তবে দলে ফিরেছেন রেনশ। ভারতের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া (Australia)।
ভারতের বিরুদ্ধে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া (Australia)
আসন্ন ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের নজর থাকতে চলেছে সবার। সেই আবহে ভারত তার দল ঘোষণা করেছে। যেখানে সেই সিরিজে রোহিতের জায়গায় নেতৃত্ব দিতে দেখা যাবে গিলকে। দল থেকে বাদ পড়েছেন জাদেজা ও সামির মতো অভিজ্ঞ ক্রিকেটার। যা নিয়ে এখন চর্চা চলছে। প্রশ্ন উঠছে সামিকে কি আর দলে ফিরতে দেখা যাবে কিনা। এবার সেই সিরিজের জন্য অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করলো (Australia)।
অস্ট্রেলিয়া দলে ছোট সরিয়ে ফিরতে পারেননি প্যাট কামিন্স। সেই কারণে তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনও দলেই রাখা হয়নি। তবে দলে ফিরেছেন মিচেল স্টার্ক। ভারতীয় দল ঘোষণার মধ্যে যেমন ছিল চমক তেমনটাই দেখা গেল অস্ট্রেলিয়ার দল ঘোষণাতেও। ২০২২ সালের পরে ম্যাথিউ রেনশ পেলেন জাতীয় দলে খেলার ডাক। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে মিচেল মার্শকে।
প্যাট কামিন্স তার লাম্বার বোন স্ট্রেসের জন্য রিহ্যাবে আছেন। তবে তার লক্ষ্য ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। সেই কারণেই ভারতের বিরুদ্ধে তাকে মাঠে নামতে দেখা যাবে না। তার অনুপস্থিতিতে দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যাবে দুই অভিজ্ঞ বোলার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ককে। টি-টোয়েন্টি দলেও খেলতে দেখা যাবে জশ হ্যাজেলউডকে।

পাকিস্তানের বিরুদ্ধে ২০২২ সালে দলে ডাক পেলেও অভিষেক ঘটেনি রেনশের। সেই কারণে নজর থাকবে তার উপর। গত মরশুমে কুইন্সল্যান্ডের হয়ে তিনি করেন ৩৫০ রান, গড় ছিল ৫০। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে তিনি করেন যথাক্রমে ৮০, ১০৬ এবং ৬২। সেই কারণেই অনেকেই মনে করছেন ভারতের বিরুদ্ধে তিনি দলে জায়গা পেতে পারেন।

আরও পড়ুন: Bharti Singh: ভারতী পুত্র গোলার নতুন সঙ্গী! কবে আসছে খেলার সাথী?
অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করেছে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য। আঙুলে ছোট পাওয়ার কারণে দলে ডাক পাননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে স্কোয়াডে রয়েছেন টিম ডেভিড, জশ ইঙ্গলিশ, মার্কাস স্টোইনিস। ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন অ্যালেক্স ক্যারি। তবে সবাইকে চমকে দিয়েছে তারকা ব্যাটার মার্নাস লাবুশানের দলে জায়গা না পাওয়া। দুই সিরিজের টিকিটের চাহিদাই বুঝিয়ে দিচ্ছে যে ভারত-অস্ট্রেলিয়া লড়াই দেখার জন্য উত্তেজনা তুঙ্গে (Australia)।


