Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে (Sheikh Hasina) শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। তবে উৎসবের এই আনন্দঘন দিনে নিজের দেশ থেকে দূরে থাকার আক্ষেপও স্পষ্ট তাঁর বার্তায়। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দেশে ফিরে আসার ইচ্ছা এবং নতুন করে বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ঈদের শুভেচ্ছা বার্তা (Sheikh Hasina)
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজানের (Sheikh Hasina) এক মাস সংযম ও আত্মনিয়ন্ত্রণ মানুষের মধ্যে সহনশীলতা ও মানবিকতার বোধ জাগিয়ে তোলে। এই শিক্ষা আমাদের পারস্পরিক সহমর্মিতা বাড়াতে সাহায্য করে এবং সমাজে সম্প্রীতির পরিবেশ তৈরি করে। তিনি প্রত্যাশা করেন, ঈদের আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে সমানভাবে পৌঁছাক, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কাছে এই উৎসব হোক প্রকৃত আনন্দের উপলক্ষ।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ (Sheikh Hasina)
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, একটি বৃহৎ ষড়যন্ত্রের ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁর কথায়, দেশজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং বহু নিরপরাধ মানুষ কারাবন্দি। তাঁদের পরিবারগুলির প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, সরাসরি পাশে থাকতে না পারলেও তাঁদের মুক্তির জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: Swapna Barman Fathers Death: স্বপ্নার পিতৃবিয়োগ, ভোটের আগে শোকাচ্ছন্ন পরিবার
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। বিশ্বজুড়ে অস্থিরতা ও বিভিন্ন সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ফলে সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠেছে বলে তাঁর মত। এই পরিস্থিতিতে তিনি সমাজের সচ্ছল অংশের মানুষদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা দরিদ্রদের পাশে দাঁড়ান এবং ইদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেন। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে পরিস্থিতির পরিবর্তন হবে এবং দেশবাসী আবারও শান্তি ও আনন্দের পরিবেশে উৎসব পালন করতে পারবে। তাঁর কথায়, সত্যিকারের সুখ ও স্বাধীনতার মধ্য দিয়েই ইদের প্রকৃত আনন্দ ফিরে আসবে।


