Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা শাসক হিসেবে নজির গড়লেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল পবন কুমার চামলিং-এর দখলে। ৮,৯৩০ দিনের শাসনকাল অতিক্রম করে ৮,৯৩১ দিনে পৌঁছে নতুন মাইলফলক স্পর্শ করলেন মোদি।
দুই দায়িত্ব (PM Modi)
এই হিসাব তাঁর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী (PM Modi)-এই দুই দায়িত্বের মোট সময় ধরে করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই সাফল্য শুধু সময়ের হিসাব নয়, বরং দীর্ঘদিনের জনসমর্থন ও প্রশাসনিক ধারাবাহিকতার প্রতিফলন।
মোদির জীবনসংগ্রাম
গুজরাতের সাধারণ পরিবার থেকে উঠে আসা মোদির জীবনসংগ্রামও উল্লেখযোগ্য। ছোটবেলায় বাবার সঙ্গে চা বিক্রি করা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এ যোগদান এবং পরে ভারতীয় জনতা পার্টি-এর মাধ্যমে নিজের রাজনৈতিক পথ তৈরি করেন তিনি। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে দীর্ঘ সময় সেই পদে ছিলেন।
আরও পড়ুন: Hardik Pandya: ‘শার্টলেস’ হার্দিক, এবার গাড়ি নিয়ে বিতর্ক!
২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরপর তিনবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। এই ধারাবাহিকতার নিরিখে তাঁর নাম উঠে এসেছে জওহরলাল নেহরু-র সঙ্গে তুলনায়। এর আগে তিনি ইন্দিরা গান্ধী-কে টপকে দেশের দ্বিতীয় দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হয়েছিলেন। একই সঙ্গে তিনিই প্রথম অ-কংগ্রেস নেতা, যিনি পরপর দু’বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন।


