Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক মঞ্চ বা আইপিএল, ধোনি মানেই ভক্তদের উন্মাদনা। কিন্তু আর কতদিন আইপিএল-এর মঞ্চে দেখা যাবে তাঁকে সেই বিষয়ে মুখ খুললেন ধোনি (MS Dhoni)।
আইপিএল-এর ভবিষ্যতে কি দেখা যাবে ধোনিকে? (MS Dhoni)
চেন্নাই আর ধোনি যেন কয়েনের এপিঠ-ওপিঠ। তবে আন্তর্জাতিক মঞ্চ থেকে আইপিএল, ধোনি মানেই ভারতীয় সমর্থকদের আবেগ আর ভালবাসা। তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে আজও উন্মাদনা একই। তিনি মাঠে নামলে সমর্থকদের চিৎকার তখন শব্দ যন্ত্রের সব মাত্রা পেরিয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনির প্রতি প্রেমে ভাঁটা পড়েনি ভক্তদের মধ্যে (MS Dhoni)।
মাঠে ধোনির এক ঝলক পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন ভক্তরা। মাঠে তখন ধোনি নামেন সেই স্লোগান বারবার ফিরে আসে ধোনি-ধোনি। তবে যত দিন যাচ্ছে ততই ধোনির আইপিএল নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। এই আইপিএল-এর পরেই কি তবে অবসর নিতে চলেছেন মাহি?
চেন্নাই সুপার কিংসকে পাঁচবার খেতাব দেওয়া ধোনিকে এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় তিনি কি এবারের আইপিএলের পরেই অবসর ঘোষণা করতে চলেছেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ধোনিকে প্রশ্ন করেন এই আইপিএল কি তাঁর শেষ আইপিএল। তিনি প্রশ্ন করেন, ‘তুমি কি এবার অবসর নেবে?’ এরপর সঞ্চালক আরও যোগ করেন, ‘কিন্তু তুমি তো বলবে, ”একদমই নয়। প্রতি বছরই একই উত্তর দাও। তুমি তো ষাট বছর পর্যন্ত খেলতে পারবে।’

এই প্রশ্নের উত্তরে ধোনি হেসে বলেন, ‘খুবই কঠিন।’ এরপর সঞ্চালক শিবকার্তিক বলেন, ‘তোমার যা ফিটনেস, তাতে সম্ভব বলেই মনে হয়।’ এর উত্তরে ধোনি বলেন, ‘আমি চেষ্টা করব’, ধোনির এই বক্তব্য শোনার পরে জনতা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। শিবকার্তিক বলে ওঠেন, ‘আমরা উত্তর পেয়ে গিয়েছি (MS Dhoni)।’

আরও পড়ুন: Hamza House: লিয়ারি নয় ধুরন্ধরের হামজা আলির বাড়িটি আসলে কোথায় জানেন?
তবে ধোনি ভবিষ্যতে আইপিএল খেলবেন কিনা সেই নিয়ে মুখ খুলেন রবিন উথাপ্পা। তিনি বলেন, ‘আইপিএল ২০২৬ চেন্নাইয়ের জার্সিতে ধোনির শেষ আইপিএল। আমি এইবছর ওকে মেন্টর এবং প্লেয়ারের ভূমিকায় দেখছি। আমি এবার ওকে ব্যাট হাতে সাত নম্বরে নামতে দেখছি না। ও হয়ত আট নম্বরে ব্যাট করবে। ও জানে এবার ওর যাওয়ার সময় চলে এসেছে। তাই হয়ত এমনই করবে।’ প্রসঙ্গত আইপিএল শুরুর মরশুম থেকে খেলছেন ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং মনীশ পাণ্ডে।
তবে এবার একদিকে ধোনিকে নিয়ে যেমন উন্মাদনা থাকে সেটা থাকবেই তার পাশাপাশি সবার নজর থাকবে সঞ্জু স্যামসনের দিকেও। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। সুতরাং তাঁর থেকে চেন্নাই সমর্থকদের প্রত্যাশা যে আকাশচুম্বী সেটা ইতিমধ্যেই স্পষ্ট (MS Dhoni)।


