Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটিও ম্যাচ না খেলে দেশে ফিরছেন রাচীন রবীন্দ্র (Rachin Ravindra)।
বড় ধাক্কা নাইট শিবিরে (Rachin Ravindra)
শুরুটা ভাল না করেও পরপর কয়েকটি ম্যাচ জিতে আশা জাগিয়েছিল নাইট বাহিনী। তবে ফের বেঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে অভিষেক নায়ারের ছাত্রদের। তবে শুধুই ব্যর্থতা নয় প্রশ্ন উঠছে দলের একাধিক সিদ্ধান্ত নিয়েও (Rachin Ravindra)। যার মধ্যে অন্যতম হল নিউ জিল্যান্ড তারকা অলরাউন্ডার স্কোয়াডে থাকা সত্ত্বেও কেন একটিও ম্যাচে তাঁকে খেলানো হল না?
তবে এর মধ্যে দলের জন্য আরও বড় ধাক্কা এল এই কিউয়ি তারকার দিক থেকে (Rachin Ravindra)। ইংল্যান্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজ খেলতে দেশে ফিরে যাচ্ছেন রাচীন রবীন্দ্র। ইংল্যান্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজ খেলতে দেশে ফিরে যাচ্ছেন রাচীন রবীন্দ্র। এবার আইপিএল-এর মিনি নিলামে রাচীন রবীন্দ্রকে ২ কোটি বেশ প্রাইসে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে একটি ম্যাচেও না নেমে দেশে ফিরে গেলেন তিনি।

আরও পড়ুন: Harishchandrapur: হরিশ্চন্দ্রপুরে দুর্ঘটনার পর রণক্ষেত্র কুশিদা হাসপাতাল চত্বর
এবার নাইট স্কোয়াডে ছিলেন তিনজন নিউ জিল্যান্ড তারকা। ফিন অ্যালেন, টিম শেইফার্ট এবং রাচীন রবীন্দ্র। এই তিন তারকার মধ্যে দুজন সুযোগ পেলেও কোনও এক অজ্ঞাত কারণে রবীন্দ্র সুযোগ পাননি। দল যখন ডাহা ফেল করছেন তখনও এই অভিজ্ঞ অলরাউন্ডারকে খেলানোর কথা ভাবেনি নাইট শিবির। যে কারণে বিস্তর সমালোচনার মুখে পড়তে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে। তবে তাঁরা এসব কোনও কথাই কানে নেননি। এই তারকা অলরাউন্ডারকে বেঞ্চেই বসিয়ে রেখেছেন।
এছাড়াও নাইটদের আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। চোট সরিয়ে নাইট শিবিরে যোগ দিয়েছেন লঙ্কান পেসার পাথিরানা। তাঁকেও কোনও এক কারণে একটিও ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। তবে আবার তাঁরও দেশে ফেরার সম্ভাবনা রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। তবে যদি যদি টিম ম্যানেজমেন্ট দলের ভারসাম্যের কথা বলে তবে সেখানে প্রশ্ন উঠবে পারফরম্যান্স নিয়ে (Rachin Ravindra)।


