Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
বসিরহাট সিরাজুল মিস্ত্রী, কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার বসিরহাট (Bomb Recover) মহকুমার হাড়োয়া থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সোনাপুকুর শঙ্কর পুকুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামে এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২২টি তাজা দেশি বোমা। স্থানীয় বাসিন্দা মুজিবুর মোল্লার বাড়িতে এই বিস্ফোরক মজুত ছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার করে।
প্রাথমিকভাবে অনুমান (Bomb Recover)
পুলিশ সূত্রে খবর, শুধু বোমাই নয়, ওই বাড়িতে (Bomb Recover) বোমা তৈরির কাঁচামাল ও মসলা মজুত ছিল বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই বোমা স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে বলে জানা গিয়েছে।

এলাকায় ব্যাপক আতঙ্ক (Bomb Recover)
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, এতগুলো বোমা কীভাবে ওই বাড়িতে জমা হল? এগুলি কি কোনও নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল, নাকি এলাকায় কোথাও বোমা তৈরির কাজ চলছিল-এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা?
উল্লেখযোগ্যভাবে, এই এলাকায় আগে একাধিকবার রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে এত বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনও নির্দিষ্ট রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: Horoscope: বসন্ত ষষ্ঠীর পুণ্য দিন, কার ভাগ্যে কী লেখা?
হাড়োয়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।


