Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১২ তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন ৩৭ বছর বয়সি (Special Child) সাক্ষী চাওলা এবং তাঁর ১১ বছরের ছেলে দক্ষ। জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন ( special child) ছিল দক্ষ। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তার চিকিৎসা চলছিল। এই দীর্ঘ চিকিৎসা ও মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়েন সাক্ষী, এমনটাই প্রাথমিক ধারণা পুলিশের।
কি এমন ঘটেছিল? (Special Child)
রবিবার দুপুরে হঠাৎ করেই বহুতলের আশপাশ কেঁপে ওঠে এক তীব্র চিৎকারে। সাক্ষীর স্বামী দর্পণ চাওলা, যিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তখন বাড়িতেই ছিলেন। সূত্র মারফৎ জানা যায়, তিনি জানান, হঠাৎ করেই শব্দ শুনে ব্যালকনিতে ছুটে যান এবং নিচে তাকিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন তাঁর স্ত্রী ও সন্তান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
কী ছিল সুইসাইডে? (Special Child)
ঘটনার পর সাক্ষীর ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেখানে সাক্ষী লিখেছেন,
“আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। স্যরি। আমরা তোমাকে আর অসুবিধায় ফেলতে চাই না। আমাদের জন্য তোমার জীবন নষ্ট হোক, তা চাই না। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” এই লেখাই ইঙ্গিত করছে যে দীর্ঘ মানসিক চাপ এবং অসহায়তার কারণেই এই ভয়াবহ পদক্ষেপ নিয়েছেন তিনি।
শোকস্তব্ধ প্রতিবেশীরা (Special Child)
হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় শোকস্তব্ধ পুরো আবাসন। খবর সূত্রে জানা যায়, প্রতিবেশীরা জানাচ্ছেন, সাক্ষীকে বেশ কয়েকবার উদ্বিগ্ন ও মানসিকভাবে চাপে ভুগতে দেখেছেন তাঁরা। তবে কেউই ভাবেননি যে বিষয়টি এমন ভয়াবহ দিকে গড়াতে পারে। তাঁদের ধারণা, দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসা ও অনিশ্চয়তার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাক্ষী।
আরও পড়ুন: Kolkata Metro Rail: ব্লু লাইনে বিদ্যুৎ বিভ্রাট! আবারও ক্ষণিকের জন্য বন্ধ মেট্রো
পুলিশের তদন্ত অব্যাহত
খবর সূত্রে জানা যায়, পুলিশ এই ঘটনার প্রাথমিক তদন্তে মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা চাপ কাজ করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, পারিবারিক বিবৃতি এবং চিকিৎসার নথি পরীক্ষা করে ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা করছে তারা। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



