Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বহরমপুরের রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক ঘিরে দেখা গেল (Dilip Ghosh) রাজনীতির চেনা ছবির বাইরে এক অন্য দৃশ্য। পঞ্চায়েত দফতরের বৈঠকে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের হাতে রাখি পরিয়ে দেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনৈতিক মতপার্থক্যের আবহে এই সৌজন্য বিনিময় ইতিমধ্যেই নজর কেড়েছে।
মুখ্যমন্ত্রীর বার্তার প্রতিফলন (Dilip Ghosh)
রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে দলীয় (Dilip Ghosh) বিভাজন ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরের বৈঠকে সেই বার্তারই প্রতিফলন দেখা গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
কবিগুরুর বন্দেমাতরম! (Dilip Ghosh)
তবে রাখিবন্ধনের প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও বৈঠক শেষে ‘বন্দে মাতরম’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, রাখিবন্ধনের পাশাপাশি বন্দে মাতরমও গাওয়া হচ্ছে। বাংলার মাটিতে এই গান গাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, যে বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গান লিখেছিলেন, সেখানে তা গাওয়া না হলে তার চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।

আরও পড়ুন: Nepal Flood: জলের রং বদলেই বিপদের ইঙ্গিত! নেপালকে ফের সতর্ক করল চিন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
দিলীপ ঘোষের এই ক্লিপিংস এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উঠছে নিন্দার ঝড়। বিরোধীদের মতে, রাজ্যের মন্ত্রী নিজেই জানেন না বন্দেমাতরম কার লেখা। সমর্থকরা আবার দিয়েছেন মানুষ মাত্রই ভুলের ব্যাখ্যা।


