Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আন্তঃরাজ্য সীমান্ত নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ আন্তঃরাজ্য সীমান্ত বৈঠক ডাকা হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে(Election Law And Order)।
পাশের রাজ্যগুলির পুলিশ প্রশাসনকেও ডাক (Election Law And Order)
অসম ও পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলির শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্য সচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ , স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব, আবগারি ও কর দফতরের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট নোডাল অফিসাররা।
বিস্তারিত আলোচনার সম্ভাবনা (Election Law And Order)
অসম ও পশ্চিমবঙ্গের সঙ্গে সংলগ্ন রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওডিশা, সিকিম এবং ত্রিপুরা। এই বৈঠকে মূলত সীমান্তবর্তী এলাকায় নজরদারি, অবৈধ পণ্য ও নগদের পাচার রুখতে পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Supple Voter List: প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, কত নাম যুক্ত বা বাদ স্পষ্ট করল না কমিশন
ভার্চুয়াল বৈঠক (Election Law And Order)
কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণের লিঙ্ক ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট আধিকারিকদের পাঠানো হবে। নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও অবাধ রাখতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



