Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২০ সালে বিবাহবিচ্ছেদের (Badshah) পর থেকেই র্যাপার বাদশা-এর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, তিনি পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এতদিন পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিশেষ কোনও ঘোষণা করেননি দু’জনেই। এরই মধ্যে সম্প্রতি তাঁদের বিয়ের একটি ভিডিও ও কিছু ছবি সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিও (Badshah)
যে ভিডিওটি ভাইরাল (Badshah) হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, প্রথা মেনে অগ্নিকে সাক্ষী রেখে মালাবদল করছেন গায়ক। ভিডিওটি প্রথমে শেয়ার করেন ঈশা রিকির মা পুনম রিকি, যা পরে দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। যদিও বাদশা নিজে এখনও পর্যন্ত তাঁর সামাজিক মাধ্যমে বিয়ের কোনও ছবি বা ভিডিও পোস্ট করেননি।

হাসিমুখে পোজ (Badshah)
ছড়িয়ে পড়া ছবিগুলিতে বাদশা ও ঈশাকে হাসিমুখে একসঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। সূত্রের দাবি, তাঁরা সমস্ত নিয়ম মেনে বিয়ে সম্পন্ন করেছেন। তবে ইন্ডাস্ট্রির একাংশের মতে, এই বিয়েটি হয়তো একেবারে সাম্প্রতিক নয়, বরং কিছুটা আগেই সম্পন্ন হয়েছিল। সেই সময়ের ছবি এখন সামনে এসেছে।

আরও পড়ুন: Donald Trump Health: বুড়িয়ে যাচ্ছেন ট্রাম্প! শরীরে বেজায় ব্যথা? ভাইরাল ভিডিও
সম্পর্কের গুঞ্জন
প্রায় চার বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও, তাঁরা কখনও প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। জানা যায়, এক ফিল্মি অনুষ্ঠানে প্রথমবার তাঁদের দেখা হয় এবং সেখান থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়। ঘনিষ্ঠ মহলের মতে, তাঁদের পছন্দ-অপছন্দ অনেকটাই একরকম-সঙ্গীত, সিনেমা সহ নানা বিষয়ে মিল রয়েছে তাঁদের মধ্যে।



