Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্য আমেরিকা বিশ্বকাপে খেলে আসা একটা দল। আরেকটা দলের কাছে বিশ্বকাপ এখনও অধরা স্বপ্ন (India vs Panama)। একটা দল ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে। আরেকটা দল ১৩৮তম স্থানে। তাই এই লড়াই যে সমানে সমানে নয় তা সকলেরই জানা। কিন্তু খেলাটার নাম ফুটবল। এই লড়াই খাতায় কলমের হিসেবকে যেকোনও সময় পাল্টে দিতে পারে। আর তাইই হল। লড়াইটা মাঠে ৯০ মিনিটের। কোনও খাতায়-কলমে নয়। বিশ্বকাপ খেলা পানামার চোখে চোখ রেখে লড়াই করল ভারত।
ভারতের লড়াই (India vs Panama)
প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে বিশ্বমানের এই দলটিকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ভারতে নিয়ে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষকে প্রথমার্ধে পিছিয়ে দিয়ে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ল খালিদ জামিলের দল। ভারতের কাছে আটকে খালিদের ছেলেদের ভূয়সী প্রশংসা করেন পানামার কোচ থমাস খ্রিস্টিয়ানসেন।
প্রতিপক্ষের কোচের মুখে ভারতের প্রশংসা (India vs Panama)
ম্যাচে ভারতীয় ফুটবলারদের তেজ ও পারফরম্যান্স দেখে বোঝার উপায় ছিল না ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে কতটা ফারাক রয়েছে। ভারতের এই ক্ষুরধার পারফরম্যান্স নজর এড়িয়ে যায়নি পানামার কোচ থমাস ক্রিশ্চিয়ানসেনেরও। তিনি খোলাখুলি স্বীকার করেন যে, ভারতের স্ট্রাইকার ও সেকেন্ড স্ট্রাইকারের ক্রমাগত আক্রমণে তাঁদের ডিফেন্স মারাত্মক চাপে পড়ে গিয়েছিল এবং সময় পেলে এই ভারতীয় দল যেকোনও প্রতিপক্ষের জন্যই অত্যন্ত ভয়ংকর হয়ে উঠতে পারে। পানামা কোচ বলেন, ‘আপনি যদি ভারতকে মাঠে জায়গা এবং সময় ছেড়ে দেন, তবে তারা যা খুশি তাই করতে পারে।”
আরও পড়ুন: Asian Games Marathon 2026: ৪৪ বছর পর পদক! ম্যারাথনে নজির সাওয়ান বরওয়ালের
রায়ান উইলিয়ামসের প্রভাব (India vs Panama)
ভারতের হয়ে ৪১ মিনিটে দুর্দান্ত গোল করা রায়ান উইলিয়ামসের খেলার আলাদাভাবে প্রশংসা করেন ক্রিশ্চিয়ানসেন (India vs Panama)। তিনি জানান, ম্যাচ শুরুর আগে ভারতীয় দলকে বিশ্লেষণ করার সময়ই রায়ানের খেলার মান তাঁর নজরে এসেছিল। আইএসএল এবং ভালো মানের বিদেশি খেলোয়াড়দের ফলে গত কয়েক বছরে ভারতীয় ফুটবলারদের মান ও খেলায় বেশ ভালো উন্নতি লক্ষ্য করেছেন বলে তিনি জানান।



