Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীরামপুরে শনিবার বিকেলে মমতা (Tumpa Mete Arrest) বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য টুম্পা মেটে। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে রিষড়ার বামুনারি এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করে ডানকুনি থানার পুলিশ। শনিবার তাঁকে শ্রীরামপুর আদালতে হাজির করার কথা রয়েছে।
কেন গ্রেফতার? (Tumpa Mete Arrest)
পুলিশের অভিযোগ, টুম্পার বিরুদ্ধে চাকরি (Tumpa Mete Arrest) দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্যানেল পরে সুপ্রিম কোর্ট বাতিল করে, সেই তালিকাতেও তাঁর নাম ছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি স্কুলে অশিক্ষক কর্মী হিসেবে কাজ করছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন টুম্পা। গ্রেফতারের পর তাঁর দাবি, সমস্ত অভিযোগই ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
মমতার সভা
এদিকে শনিবার বিকেলে শ্রীরামপুর কোর্টের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে প্রস্তুতিও শেষ পর্যায়ে। পুলিশের অনুমতি না মেলায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সর্বোচ্চ এক হাজার জনকে নিয়ে সভা করার অনুমতি মিলেছে।
আরও পড়ুন: MLA Ratna Debnath: পানিহাটিতে দলের অনুষ্ঠানেই ‘অপমান’, সরব বিধায়কের স্বামী!


