Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘সান বাংলার’ জনপ্রিয় রিয়ালিটি শো লাখ টাকার লক্ষীলাভ (Sudipta Chakraborty)। প্রশ্নোত্তর ও মজার খেলার মাধ্যমে এই খেলায় জিতে নেবার সুযোগ থাকে এক লক্ষ টাকা। আর এই শো এর সঞ্চালিকা সুদীপ্তার অনবদ্য সঞ্চালনায় খুব শীঘ্রই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এই শো। কিন্তু এই শো-এর সঞ্চালনার ভার এবার যাবে অন্য নায়িকার হাতে!
কিন্তু কেন? (Sudipta Chakraborty)
জানা গেছে, একটানা কাজ করতে করতে খুব ক্লান্ত (Sudipta Chakraborty) অভিনেত্রী। তার বিরতির দরকার। টিভির পর্দায় নিজেদের জীবনের জানা অজানা গল্প তুলে ধরতেন আগত অতিথি দিদিরা। তাদের সঙ্গে আবেগে মিশে যেতেন সুদীপ্তাও। একথা নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী। তবে কাজের মাঝে বিরতির জন্যই পরবর্তী সিজনে থাকছেন না সুদীপ্তা।
আরও পড়ুন: Guru Purnima 2026: গুরু পূর্ণিমা কেন পালিত হয়? জানেন?
তার জায়গায় আসছেন কে?
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানে আসছে বড় পরিবর্তন। এতদিন নতুন সঞ্চালিকাকে ঘিরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল অভিনেত্রী পায়েল দে-র নাম। সুদীপ্তার পরিবর্তে এবার এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি। ছোটপর্দার পরিচিত মুখ পায়েলকে এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গেলেও, সঞ্চালিকার ভূমিকায় এটাই তাঁর প্রথম বড় ইনিংস। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাঁর লুক সেট। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। ২০২৪ সালে শুরু হওয়া এই অনুষ্ঠান সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের অনুপ্রেরণার গল্প তুলে ধরে দর্শকদের মন জয় করেছে। নতুন সঞ্চালিকার সঙ্গে শো-এর ফরম্যাটেও থাকছে একাধিক নতুন চমক।


