Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেনসেক্সের পাশাপাশি ব্যাপক গতি দেখা গিয়েছে নিফটি৫০ এবং ব্যাঙ্ক নিফটি-তে (Sensex and Nifty50)।
দুই ইনডেক্স সূচকের ব্যাপক উত্থান (Sensex and Nifty50)
সপ্তাহের শুরুটা ভাল না হলেও শেষ দুই ট্রেডিং সেশনে দেশের স্টক মার্কেটে ব্যাপক উত্থান দেখা গিয়েছে। মঙ্গলবারের ধারা বজায় রেখে বুধবারেও গতি দেখা গিয়েছে দুই বেঞ্চমার্ক সূচকের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিতের পর থেকেই এই উত্থান (Sensex and Nifty50)।
২৫ মার্চ তথা বুধবার নিফটি৫০ ৩৯৪ পয়েন্ট উঠে শেষ করেছে ২৩৩০৬.৪৫ পয়েন্টে। সেনসেক্স ১২০৫ পয়েন্ট বেড়ে শেষ করেছে ৭৫২৭৩.৪৫ পয়েন্টে। সেনসেক্স উঠেছে ৭৫ হাজারের উপরে। ব্যাঙ্ক নিফটি সূচকেও দেখা গিয়েছে দুরন্ত গতি। ১১০২ পয়েন্ট বেড়ে এই সূচক শেষ করেছে।
টানা ২ দিন উত্থান দেখা গেল ভারতের স্টক মার্কেটে। মঙ্গলবারের মতো বুধবারও সকাল থেকে গতি দেখা গিয়েছে Sensex ও Nifty 50 সূচকে। ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত দিতেই লাফিয়ে বেড়েছে ভারতের স্টক মার্কেট। ৫৩৭০৮.১০ পয়েন্টে। মঙ্গলবার ১৩০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। দুই দিনে এই সূচক বেড়েছে ২৫০০ পয়েন্ট বেড়েছে।
এই দিন উত্থান দেখা গেছে বেশ অনেকগুলি স্টকে। আল্ট্রাটেক সিমেন্ট বেড়েছে ৪.৩৯%, L&T বেড়েছে ৪ শতাংশ, বাজাজ ফিনান্স ৩.৮২% বেড়েছে, টাইটান বেড়েছে ৩.৫%। বেড়েছে Trent-ও, এ দিন দাম বেড়েছে ৩.৩৯%। শ্রীরাম ফিনান্স বেড়েছে ৫.৬১%। হিন্দুস্তান জিঙ্ক বেড়েছে ৪.১৫% (Sensex and Nifty50)।

উত্থানের পাশাপাশি কিছু স্টকে পতনও দেখা গিয়েছে। এ দিন বড় ধাক্কা খেয়েছে টেক মাহিন্দ্রা, এই সংস্থার শেয়ার দর পড়েছে ১.৮৭%। পাওয়ার গ্রিড কর্পোরেশন পড়েছে ১.৪২%। ধাক্কা খেয়েছে TCS, ইনফোসিস, ভারত ইলেকট্রনিক্স-সহ আরও বেশ কিছু স্টক। ইউনাইটেড স্পিরিটস কমেছে ১.২৩%।
বিশেষজ্ঞদের মতে মঙ্গলবারের ধারা বজায় রেখেই শেয়ার মার্কেট বেড়েছে বুধবার। এর কারণ হিসেবে বিশ্লেষকদের মত, বিশ্বজুড়ে ঝুঁকির মাত্রা কমার ফলে ইতিবাচক প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা যত হ্রাস হবে ততই লগ্নিকারীদের আস্থা ফিরবে এবং ঘুরে দাঁড়াবে শেয়ার মার্কেট। তবে এই মুহূর্তে নিশ্চিত হওয়ার মতো আবহ তৈরি হয়নি। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার প্রতি ব্যারেলের নীচে থাকার ফলে লগ্নির পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


