Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের মন্ত্রিসভার অন্দরে কি কোনও বিষয়ে অসন্তোষ তৈরি হয়েছে (Shankar Ghosh)? কোনও সতীর্থ মন্ত্রীর মন্তব্য কিংবা আচরণে কি ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী শংকর ঘোষ? সামাজিক মাধ্যমে তাঁর একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শনিবার রাতে ফেসবুকে একটি কার্ড পোস্ট করে শংকর ঘোষ লেখেন, “মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” আর তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
ফেসবুক পোস্টে কাকে নিশানা করলেন পর্যটনমন্ত্রী? (Shankar Ghosh)
শনিবার রাতে শংকর ঘোষের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা কার্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল, “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” কার্ডের নিচের অংশে ছিল মন্ত্রীর ছবি এবং তাঁর পদের উল্লেখ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কাকে উদ্দেশ্য করে এমন বার্তা দিলেন তিনি? কোনও নির্দিষ্ট মন্ত্রীর বক্তব্যে কি তাঁর আপত্তি? নাকি এই পোস্টের পিছনে রয়েছে অন্য কোনও প্রেক্ষাপট? যদিও প্রথমে বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, পোস্টের প্রকৃত উদ্দেশ্য নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।
শংকরের বক্তব্যকে সমর্থন দিলীপ ঘোষের (Shankar Ghosh)
পর্যটনমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে শংকর ঘোষের পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “সমাজে প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব থাকে। আর মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি। কারণ, মন্ত্রীকে মানুষ দেখে। সেখানে মন্ত্রীই যদি নিয়ম না মানেন, তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে।”
তাঁর মতে, শুধু মন্ত্রী নন, প্রত্যেক নাগরিকেরই নিজের সীমার মধ্যে থাকা উচিত। এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যাতে অন্য কেউ আহত হন। সংবিধান, সামাজিক রীতি-নীতি এবং পরম্পরার প্রতি সম্মান দেখানো প্রত্যেকের দায়িত্ব। দিলীপের বক্তব্য, একজন মন্ত্রীকে আগে নিজেকেই সংবিধানের গণ্ডির মধ্যে থেকে চলতে হবে। কারণ, জনপ্রতিনিধিদের আচরণ সাধারণ মানুষের কাছেও দৃষ্টান্ত তৈরি করে (Shankar Ghosh)।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
আত্মবিশ্লেষণের বার্তা, নাকি রাজনৈতিক ইঙ্গিত?
তবে এই পোস্ট ঘিরে তৈরি হওয়া জল্পনায় জল ঢালার চেষ্টা করেছেন স্বয়ং শংকর ঘোষ। তাঁর বক্তব্য, এই মন্তব্য কোনওভাবেই বিজেপি মন্ত্রিসভার সতীর্থদের উদ্দেশে নয়। বরং এটি তাঁর নিজের উপলব্ধি এবং আত্মবিশ্লেষণের বিষয়। শংকরের কথায়, “এটা আত্মবিশ্লেষণ বলাই যেতেই পারে। এই বিষয়টি আমি মেনে চলি।”



