Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগে এমন ইটা নিয়ম তৈরি করল কতৃপক্ষ যা নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে (PSL)।
অভিনব নিয়ম পিএসএল-এ (PSL)
আবারও নতুন করে চর্চায় পাকিস্তান সুপার লিগ। এবার তারা এক অদ্ভুত নিয়ম আনল যা নিয়ে রীতিমত চর্চায় ক্রিকেট সমর্থকরা। এই নিয়ম অভিনবও। টস হওয়ার পর প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়করা। এতদিন এই নিয়ম ছিল না। এই নিয়ম প্রথম দেখা যাবে পিএসএল-এ (PSL)।
যেকোন দল তাদের প্রথম একাদশ তৈরি করেকগুলি বিষয়কে মাথায় রেখে। যার মধ্যে একদিকে যেমন রয়েছে উইকেট কেমন, শিশির সহ আরও একাধিক বিষয় মাথায় রাখা হয়। টস জিতে যাওয়া দলের কাছে কিছুটা হলেও এডভ্যান্টেজ বেশি থাকে কারণ তাঁরা উইকেটের পরিস্থিতি অনুযায়ী ব্যাট অথবা বল করার সিদ্ধান্ত নেয়। অনেক সময়ই দেখা যায় টস জিতে যে সিদ্ধান্ত নেয় দল, সেই সিদ্ধান্তই দলের পক্ষে যায় তবে অনেক সময় এমনও হয় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না অধিনায়ক। এই অনিশ্চিয়তা কমাতেই এমন অভিনব সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Amit Shah: ভোটের বঙ্গে ফের কলকাতায় শাহ, শনিবার সাংবাদিক বৈঠক
নিয়ম অনুযায়ী টসের আগে দুই দলের অধিনায়ককে প্রথম একাদশের লিস্ট দিয়ে দিতে হয়। এবার পিএসএল-এর নতুন নিয়মে বলা হয়েছে দলের অধিনায়করা দুটো করে তালিকা দিতে পারবেন। টসের পর পছন্দমত প্রথম একাদশ বেছে নেবেন। পিএসএল কতৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘ম্যাচ রেফারিকে দুটি তালিকা টসের আগে দেবেন অধিনায়করা। দুটি তালিকায় প্রথম এগারোর পাশাপাশি চার জন পরিবর্ত ফিল্ডারের নাম থাকবে। টস হয়ে যাওয়ার পর অধিনায়ক একটি তালিকা পছন্দমত বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন নির্দিষ্ট দলের অধিনায়ক। যাতে পরে সমস্যা বা বিভ্রান্তি তৈরি না হয়। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া কোনওভাবেই আর পরিবর্তন করা যাবে না (PSL)।’


