Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এক বছরের চুক্তিতে জর্জ টেলিগ্রাফের কোচ হলেন মোহনবাগানের ঘরের ছেলে হোসে ব্যারেটো (Jose Barreto)।
নতুন ভূমিকায় ব্যারেটো (Jose Barreto)
ময়দানে মোহনবাগানের ঘরের ছেলে যে বিদেশির সম্পর্কে বলা হয় তিনি হোসে রামিরেজ ব্যারেটো। সবুজ মেরুনের জার্সি পরে কলকাতার ময়দান কাঁপাতে কাঁপাতে যিনি হয়ে উঠেছিলেন ‘সবুজ তোতা’। ডুফেন্স থেকে মিডফিল্ডার আবার প্রয়োজনে অ্যাটাক, দলের প্রয়োজনে যেকোন জায়গায় নিজের সেরাটা দিয়েছেন এই ১০ নম্বর জার্সি পরা ব্রাজিলীয় ফুটবলার (Jose Barreto)।
এবার কলকাতার ময়দানে নতুন অধ্যায় সূচনা করতে চলেছেন তিনি। কলকাতা ময়দানে নতুন অধ্যায়ের সূচনা করল তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিলেন এই কিংবদন্তি মোহনবাগান প্রাক্তনী। এবার তাঁকে দেখা যাবে কোচের ভূমিকায়।

ব্যারেটোর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ক্লাবের। তাঁর সঙ্গে থাকছেন মোহনবাগানের আর এক প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। এর আগেই এই জুটি কাজ করেছেন এক সঙ্গে। বেঙ্গল সুপার লিগে এই জুটি সাফল্যের মুখ দেখেছিল। জর্জের দায়িত্ব নিয়ে খুশি ব্যারেটো। তিনি বলেন, ‘তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমি গর্বিত। ফুটবলারজীবনে ময়দান আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এবার কোচ হিসাবেও সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
আরও পড়ুন: Soham Chakraborty: টাকা না ফেরত দেবার অভিযোগ, সোহমকে প্রাণনাশের হুমকি!
ক্লাবের যুগ্মসচিব তথা আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, ‘আমাদের বিশ্বাস, ব্যারেটোর অভিজ্ঞতা ও ফুটবল দর্শন দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ সবসময়ই নতুন প্রতিভা ও নতুন ভাবনাকে গুরুত্ব দিয়ে এসেছে।’ এক্সিকিউটিভ সচিব অনিন্দ্য দত্ত বলেন, ‘তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ এই মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য (Jose Barreto)।’


