Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্পর্কের প্রচলিত ধারণায় বড়সড় বদলের ইঙ্গিত (Live In Relationship Order) দিল এলাহাবাদ হাইকোর্ট। সাম্প্রতিক এক পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, প্রাপ্তবয়স্ক দু’জন মানুষের সম্মতিতে গড়ে ওঠা লিভ-ইন সম্পর্ককে শুধুমাত্র সামাজিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বেআইনি বলা যায় না। এমনকি পুরুষটি বিবাহিত হলেও অসুবিধা নেই।
নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ (Live In Relationship Order)
একটি মামলার শুনানির সময় এই গুরুত্বপূর্ণ মন্তব্য (Live In Relationship Order) করে আদালত। এক বিবাহিত পুরুষ ও এক প্রাপ্তবয়স্ক মহিলা লিভ-ইন সম্পর্কে থাকছিলেন। এই সম্পর্ক মেনে নিতে না পেরে মহিলার পরিবারের পক্ষ থেকে তাঁদের হুমকি দেওয়া শুরু হয়। নিরাপত্তাহীনতায় ভুগে শেষ পর্যন্ত ওই যুগল আদালতের দ্বারস্থ হন।
অপরাধ কি অপরাধ নয়? (Live In Relationship Order)
মামলাটি শুনতে গিয়ে আদালত স্পষ্ট করে দেয়, ব্যক্তিগত স্বাধীনতা সংবিধানপ্রদত্ত অধিকার। কোনও সম্পর্ক সামাজিকভাবে গ্রহণযোগ্য কি না, তা বিচার করার দায়িত্ব আদালতের নয়। বরং আইনের চোখে সেটি অপরাধ কি না, সেটাই আসল বিষয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে পারস্পরিক সম্মতিতে সহবাস করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না।
স্বাধীনতার গুরুত্ব
এছাড়াও, বেঞ্চ আরও জানায় যে সমাজের নৈতিকতার মানদণ্ড আইনের উপরে স্থান পেতে পারে না। যদি কোনও কাজ আইন ভঙ্গ না করে, তাহলে শুধুমাত্র সামাজিক আপত্তির ভিত্তিতে সেই সম্পর্ককে দমন করা যায় না। এই বক্তব্য বর্তমান সমাজে ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্ব আরও একবার তুলে ধরেছে।
খুনের হুমকি!
এদিকে, মামলার সঙ্গে যুক্ত মহিলার অভিযোগ, তাঁদের ‘সম্মান রক্ষার’ নামে খুনের হুমকিও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আদালত কড়া সুরে জানায়, দু’জন প্রাপ্তবয়স্ক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। অথচ স্থানীয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: US Bangladesh Relations: আমেরিকায় অস্ত্র চুক্তি? মার্কিন সফর বাংলাদেশের সেনাপ্রধান
এই পরিস্থিতিতে আদালত উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবিলম্বে যুগলকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ওই পুরুষের বিরুদ্ধে দায়ের হওয়া অপহরণের অভিযোগে গ্রেফতারি না করার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী শুনানির দিকে এখন নজর সবার।


