Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারের পর গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন প্রকাশ করল তাদের দ্বিতীয় ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত ভোটার তালিকা। এই দুই তালিকা মিলিয়ে রাজ্যে এ পর্যন্ত মোট ২২ লক্ষ বিবেচনাধীন। ভোটারের নামের নিষ্পত্তি সংক্রান্ত তথ্য সামনে এল। তবে উদ্বেগের বিষয় হলো, এখনও প্রায় ২৩ লক্ষ মানুষের নামের চূড়ান্ত ফয়সালা হওয়া বাকি(Supplementary List)।
প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের তথ্য (Supplementary List)
কমিশন সূত্রে খবর, গত সোমবার প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের তথ্য প্রকাশ করা হয়েছিল। এরপর শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় তালিকায় যুক্ত হয়েছে আরও ১২ লক্ষ নাম। শুক্রবারের তালিকায় এখনও পর্যন্ত নাম বাদ বা ডিলিটেড হয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ নাম।
৪০ শতাংশের নাম বাদ
মোট যে ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে ৪০ শতাংশের নাম বাদ পড়েছে, অর্থাৎ প্রায় ১৪ লাখের কাছাকাছি ভোটারের নাম বাদের তালিকায় রয়েছে। সূত্রের খবর, আগামী শুক্রবার বা সোমবার পরবর্তী তালিকা প্রকাশ হবে নাকি এবার থেকে প্রতিদিন তালিকা প্রকাশ হবে, তা দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে কমিশন।
কেন বাদ পড়ছে এত নাম?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৩৭ লক্ষ নামের মধ্যে প্রায় ৪০ শতাংশ বা প্রায় ১৪ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের বেশিরভাগেরই নথিপত্রে অসংগতি ছিল অথবা তারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে পারেননি। বাকিদের মধ্যে ৭ লক্ষ নাম প্রক্রিয়া সম্পন্ন হলেও শুধুমাত্র ডিজিটাল স্বাক্ষরের (E-sign) অপেক্ষায় তালিকায় উঠতে পারেনি।
পরবর্তী ধাপ ও কমিশনের পরিকল্পনা (Supplementary List)
জুডিশিয়াল অফিসাররা নথি যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। কমিশন সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে বাকি ২৩ লক্ষ নামের নিষ্পত্তি করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী শুক্রবার বা সোমবার পরবর্তী তালিকা প্রকাশিত হতে পারে। এমনকি কাজের গতি বাড়াতে প্রতিদিন তালিকা প্রকাশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কমিশন।
আরও পড়ুন: Vote Security: বাংলার ভোটে ইঞ্চিতে ইঞ্চিতে নিরাপত্তা: একঝাঁক দুঁদে IPS-এর হাতে জেলার দায়িত্ব
আইনি প্রক্রিয়াতেই তালিকা (Supplementary List)
বর্তমানে কয়েক হাজার ভোটারের ভবিষ্যৎ এখন ই-সাইনের জটিলতায় আটকে। তবে ভোটারদের আশ্বস্ত করে জানানো হয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই এই তালিকা চূড়ান্ত করা হচ্ছে।



