Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (New CM Suvendu Adhikari)। জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের ঘোষণা করলেন অমিত শাহ।
মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা (New CM Suvendu Adhikari)
বাংলায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু (New CM Suvendu Adhikari) করেছে। এই আবহে সকলের মনে একটাই প্রশ্ন ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন কে? শুভেন্দু-শমীক-সুকান্ত-দিলীপ? এই সব ধোঁয়াশা কাটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর নামেই পড়ল সিলমোহর।
শপথ গ্রহণ (New CM Suvendu Adhikari)
২৫ শে বৈশাখের দিন ব্রিগেডে সকাল ১১ টায় শপথ গ্রহণ করবেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জয়ী বিধায়কদের সঙ্গে নিয়ে পরিষদীয় বৈঠকে তার নামই সবথেকে যোগ্য বলে মনে হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। ২০২১ সালে বিজেপির আসন সংখ্যা ছিল ৭৭ টি। সেই জায়গা থেকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর লড়াই চোখে পড়ার মতোই বলে মনে করছেন নেতৃত্বরা। ভবানীপুর ও নন্দীগ্রামের মত হাইভোল্টেজ জায়গা থেকে লড়াই করে তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন তিনি। তিনবার নির্বাচনী লড়াইয়ে মমতাকে পরাজিত করেন শুভেন্দু। ফলে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ও যোগ্য ব্যক্তির হাতেই দিয়ে দিলেন রাজ্যের ভার।
আরও পড়ুন: Kolkata Traffic Alert: রাজ্যে আসছেন মোদি, ট্রাফিক চলাচলে নিষেধাজ্ঞা!
মেদিনীপুর শহর থেকে এবার দ্বিতীয় মুখ্যমন্ত্রী পাচ্ছে বাংলা। ১৯৬৭, ১৯৭০, ১৯৭১ সালে অজয়কুমার মুখোপাধ্যায় বসেছিলেন মুখ্যমন্ত্রীর আসনে। এইবার সেই একই জায়গা থেকে মুখ্যমন্ত্রী হবার পথে শুভেন্দু অধিকারী।


