Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচ জিতে মরশুম শুরু করলো বেঙ্গালুরু। খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো ঈশান কিষাণদের (RCB vs SRH)।
বেঙ্গালুরুর বিরাট জয় (RCB vs SRH)
মাঠ বদলায়, বছর বদলায় কিন্তু বিরাট কোহলি একই থাকে। চেজ করতে নেমে যে কোহলি অপ্রতিরোধ্য সেটা আবারও প্রমাণ হলো আইপিএল-এর প্রথম ম্যাচেই। ৬৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন কোহলি (RCB vs SRH)।
আজ থেকে শুরু হয়ে গেল ২০২৬ সালের আইপিএল। প্রথম ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন আরসিবি-র অধিনায়ক। ঈশান কিষাণ টস হেরে জানান যে তিঁনিও টস জিতলে এই একই সিদ্ধান্ত নিতেন। নিজের আইপিএল অভিষেকেই সকলকে চমকে দিলেন জ্যাকব ডাফি। কিউয়ি পেসার মাত্র তিন ওভারের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের শুরুতেই হায়দরাবাদকে চাপে ফেলে দেন।
এই ম্যাচে ব্যর্থ হলেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশ করেছিলেন এই তরুণ ব্যাটার। সমর্থকদের আশা ছিল যে আইপিএল-এ নিজের ফর্ম ফিরে পাবেন অভিষেক। কিন্তু হতাশ করলেন সমর্থকদের। অজি তারকা হেডও এই দিন ব্যর্থ হলেন (RCB vs SRH)।
পরপর উইকেট হারিয়ে দল যখন চাপে তখন দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক ঈশান কিষাণ। প্যাট কামিন্স না থাকার কারণে এই ম্যাচে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয় ঈশানের। একাই দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন এই তারকা ব্যাটার। ৩৮ বলে ঝোড়ো ব্যাটিং করে ৮০ করে আউট হন তিঁনি। তাঁর ইনিংসে রয়েছে ৫টি ছক্কা আর ৮টি চার। ক্লাসেন (৩১) এবং অনিকেত ভার্মা (৪৩) দুজন দলের স্কোর এগিয়ে নিয়ে যান। ২০ ওভারের শেষে ২০১ রান করে বেঙ্গালুরু ৯ উইকেট হারিয়ে (RCB vs SRH)।
আইপিএল অভিষেকেই নজর কাড়লেন নিউ জিল্যান্ড তারকা ডাফি। ডাফি হয়ে ওঠেন এই ম্যাচের বোলিং হিরো। তাঁর রোমাঞ্চকর অভিষেক স্মরণীয় হয়ে থাকবে। তিনি এ দিন ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
এরপর যখন রান তাড়া করতে নামে বেঙ্গালুরু তখন সমর্থকদের উন্মাদনা কয়েকগুণ বেড়ে যায়। বাড়বে নাই বা কেন ওপেন করতে নামছেন চিকু বা চেজ মাস্টার কোহলি। বিরাটের এই জার্নি কোনও রূপকথার থেকে কম না। কারণ যখনই রান তাড়া করতে নামেন কোহলি তখন বিপক্ষের বোলারদের শিরে সংক্রান্তি। ফিল সল্টকে নিয়ে ওপেন করতে নেমে শুরুতেই আউট হন সল্ট, মাত্র ৮ রান করে।

এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি, দেবদত্ত পাড্ডিকল। ৪৫ বলে ১০১ রানের পার্টনারশিপ তৈরি করেন এই জুটি। ২৬ বলে ৬১ রান করে দেবদত্ত ফেরার পর বিরাটের সঙ্গে রজত পতিদার দলের হাল ধরেন। এই জুটি ২২ বলে তোলে ৫৩। এখানেই ম্যাচ জয় প্রায় নিশ্চিত করে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ক্যাপ্টেন রজত মাত্র ১২ বলে ৩১ করেন।
আরও পড়ুন: https://ktvbangla.com/virat-kohli-on-brink-of-history-in-ipl-2026/
কিন্তু তখনও বিরাট ক্রিজে। একের পর এক ক্লাসি শট খেলতে থাকেন বিরাট। যদিও শুরুতে বিরাটের ক্যাচ মিস করেন ক্লাসেন। এরপর আর বিরাটকে পিছনে ফিরে তাকাতে হয়নি। স্ট্রেইট ব্যাটে অনবদ্য ছয়ের সাক্ষী থাকলো ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাচে দেখা গেল ভিন্টেজ বিরাটকে। সেই খিদে, সেই আগ্রাসন। আইপিএল-এর প্রথম ম্যাচেই দেখা গেল বিরাট শো। হাফ সেঞ্চুরি করে বিরাট ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। সহজেই ম্যাচ জিতে আইপিএল যাত্রা শুরু করলেন বিরাট কোহলিরা (RCB vs SRH)।


