Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই সপ্তাহের শুরুতে শেয়ার মার্কেটের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stock Market)।
সপ্তাহের শুরুতে কি ক্ষতি বাড়বে? (Stock Market)
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে শেয়ার মার্কেট ধুঁকছে। গত শপথের শেষ ট্রেডিং সেশনেও ধসে গিয়েছিল দেশের শেয়ার মার্কেট। দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পতন হয়েছিল প্রায় ২ শতাংশের বেশি। দুই ইনডেক্সের পাশাপাশি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সগুলিরও ব্যাপক পতন হয়েছে। এই পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন, এই সপ্তাহে কি সেই ক্ষতের পরিমাণ বাড়বে নাকি ঘুরে দাঁড়াতে পারবে শেয়ার মার্কেট (Stock Market)। কী মত এনিয়ে বিশেষজ্ঞদের?
এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এখনও বাজারে রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞদের। অন্যদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী এই যুদ্ধে নিজেদের জড়ানোর কারণে বাজারের পরিস্থিতি আরও অবনতি হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশ্লেষকদের মতে এর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে মার্কেটে। সোমবার সকাল থেকেই ডাউন রয়েছে বিভিন্ন দেশের বাজার।
সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের পতন হয়েছে প্রায় ৫ শতাংশের বেশি। সেই তালিকায় দক্ষিণ কোরিয়ার স্মল ক্যাপ কসড্যাক সূচকও প্রায় ৪ শতাংশ ডাউন রয়েছে। জাপানের বাজারেরও দেখা গেছে একই ট্রেন্ড। জাপানের নিক্কেই ২২৫ কমেছে প্রায় ৪ শতাংশ। টপিক্স কমেছে প্রায় ৩.৯০ শতাংশ। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা দেখে মোটেও নিচিন্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: KKR vs MI: মুম্বইয়ের সামনে ফ্লপ নাইট শো, ওয়াংখেড়েতে ফ্যাকাশে গ্রিন
এই আবহে দালাল স্ট্রিটেও দেখা গিয়েছে পতনের আশঙ্কা। গিফ্ট নিফটি থেকে সেই ইঙ্গিতই মিলেছে। এই সূচক ডাউন রয়েছে ২৭২ পয়েন্ট বা ১.২০ শতাংশ। বিশ্লেষকদের মতে শেষ ক্লোজিংয়ের থেকে সেনসেক্স এবং নিফটি সোমবার লোয়ার পয়েন্টে ওপেনিং হবে বলেই মনে করছেন মার্কেট এক্সপার্টরা। সুতরাং সোমবার দুই সূচকের পয়েন্ট আরও নামার আশঙ্কা রয়েছে। এখন দেখার এই সপ্তাহে কি কিছুটা হলেও পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে নাকি পতনের অতলে হারিয়ে যায় দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


