Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় নেমে এসেছে শোকের (Actor Rahul Banerjee Death) ছায়া। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘার কাছাকাছি তালসারির সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শ্যুটিংয়ের কাজে সেখানে গিয়েছিলেন অভিনেতা, আর সেখানেই ঘটে গেল এই ভয়াবহ ঘটনা।
সমুদ্রে নামতেই বিপত্তি (Actor Rahul Banerjee Death)
জানা গিয়েছে, দিনের কাজ শেষ করে বিকেলের দিকে (Actor Rahul Banerjee Death) সমুদ্রে নামেন রাহুল। সাধারণত যেমন অনেকে শ্যুটিং শেষে একটু স্বস্তির জন্য জলে নামেন, তেমনই নেমেছিলেন তিনিও। কিন্তু আচমকাই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ এক বড় ঢেউ এসে তাঁকে ভাসিয়ে নিয়ে যায় গভীরের দিকে। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যান অভিনেতা।

কখন ঘটে ঘটনা? (Actor Rahul Banerjee Death)
ঘটনাটি ঘটে বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে। প্রথমে কেউ ঠিক বুঝতেই পারেননি কী ঘটেছে। কিছুক্ষণ পর অভিনেতার খোঁজ না পেয়ে শ্যুটিং ইউনিটের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং শুরু হয় তল্লাশি। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা সমস্ত চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচাতে পারেননি।
শুটিং চলাকালীন মৃত্যু!
আবার অনেকের মত, শুটিং চলাকালীন মৃত্যু হয়েছে অভিনেতা রাহুলের। রবিবার বিকেলে দিঘার অদূরে তালসারিতে এই দুর্ঘটনাটি ঘটে। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিং চলছিল। পুলিশ সূত্রের খবর, বোটে চেপে শুটিংয়ের সময় অসাবধানবশত জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাকে খুঁজে পান স্থানীয়রা।
ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়
প্রাথমিকভাবে অনুমান, সমুদ্রের পুরু চড়ায় আটকে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে পুলিশ শ্যুটিং ইউনিট ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে। যেহেতু তালসারি ওড়িশার অন্তর্গত, তাই সেখানকার প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Sandy Saha: কী হয়েছিল সেই ৪০ মিনিটে… স্যান্ডির বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
মাত্র ৪৩ বছর বয়সে এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। ‘চাকা’ দিয়ে যাত্রা শুরু হলেও ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন রাহুল। একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় এখনও স্মরণীয় হয়ে থাকবে।


