Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বস বাংলা ২০২৬-এর কাউন্টডাউন (Bigg Boss Bangla) শুরু! স্টার জলসার পর্দায় আসছে বিগ বস বাংলা! এবারের বিশেষ চমক ইতিমধ্যেই দর্শকের সামনে এসে গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় থাকছেন সঞ্চালনার দায়িত্বে। তবে এই মুহুর্তে প্রশ্ন সকলের একটাই। পার্টিসিপ্যান্ট হিসেবে থাকছেন কারা?
বিগ বস বাংলার গ্র্যান্ড লঞ্চ (Bigg Boss Bangla)
সম্প্রতি ৭ আগস্ট হয়ে গেল বিগ বস বাংলার গ্র্যান্ড (Bigg Boss Bangla) লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং Sumanta Bose ( Head Entertainment Business Hindi and Regional (east and west), Jiostar। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি। জানালেন যে আর বেশিদিন নয়। স্টার জলসার পর্দায় টেলিকাস্ট হবে ৩০ আগস্ট থেকে।
আরও পড়ুন: Anubhav Anushkaa Engaged: বিয়ের সানাই বাজল বলে! বাগদান সারলেন অনুভব-অনুষ্কা
বিগ বস বাংলার প্রোমো
এর আগে বিগ বস বাংলার প্রোমো নজরে পড়তেই দর্শকের মাঝে এক কৌতূহল সৃষ্টি হতে দেখা যায়। সৌরভ গাঙ্গুলী বিগ বস বাংলার প্রোমো নিজের সমাজমাধ্যমে শেয়ারও করেন। যেখানে ভিডিওটিতে ক্যাপশনে লেখেন, “বিগ বস বাংলা সঞ্চালনা করতে পেরে আমি রোমাঞ্চিত! এটি আমার জন্য একটি সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ। আপনাদের সকলের সাথে এই অবিশ্বাস্য যাত্রায় অংশ নিতে আমি উত্তেজিত।’ প্রোমো প্রকাশ্যে আসার পর ভক্তদের উচ্ছ্বাস ছিল নজর কাড়া। তবে অনুরাগীরা এখনও প্রতিযোগীদের নাম ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সমস্ত জল্পনা মিটিয়ে ৭ আগস্টের গ্র্যান্ড লঞ্চের অনুষ্ঠানে ঘোষণা হয়ে সম্প্রচারের ডেট।


