Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অনেক টালবাহানার পর শুরু হয়েছে পিএসএল, এবার কি তবে বন্ধের মুখে পাকিস্তানের এই লিগ (Mohsin Naqvi)?
বন্ধের মুখে পিএসএল (Mohsin Naqvi)
শুরু হওয়ার আগে থেকেই একের পর এক বিতর্কে পিএসএল। ২০২৬ সালে পাকিস্তানের এই লিগ শুরু হওয়ার সময় থেকেই নানান জটিলতার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী টুর্নামেন্টে ঘিরে ধারাবাহিকভাবে সমস্যার মুখ পড়ে অসন্তোষ প্রকাশ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। টুর্নামেন্টের ম্যাচে বল বিকৃতির থেকে হোটেল নিরাপত্তা ভাঙার ঘটনায় তিনি রীতিমতো বিরক্ত (Mohsin Naqvi)।
এই টুর্নামেন্টে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। নেগেটিভ কারণে শিরোনামে এসেছে এই লিগের কথা। অধিকাংশ ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দিচ্ছেন। এর কারণে পাকিস্তানের এই লিগ এমনিই তার জেল্লা হারিয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ফলে যে জ্বালানি সঙ্কট সৃষ্টি হয়েছে তার প্রভাবও পড়েছেন এই লিগে। দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে পিএসএল। আবার এই মরশুমের ম্যাচে নিম্মমানের জার্সি ব্যবহারের ফলে বলের রং নষ্ট হওয়ায় মুখ পুড়েছে পাকিস্তানের।
এবার সামনে আসলো আরও বড় ঘটনা। একটি পাঁচতারা হোটেলে আটটি দল রয়েছে। সেখানে অভিযোগ ওঠে নিরাপত্তা লঙ্ঘনের। সেখানে পুলিশের ডিআইজি এই বিষয়টি PSL CEO-কে আনুষ্ঠানিকভাবে জানান (Mohsin Naqvi)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের খবর এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। লাহোর কালান্দার্স ম্যানেজমেন্টের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগে ব্যবস্থা নেওয়া হতে পারেই বলে খবর। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন নকভি। কারণ টুর্নামেন্ট নির্বিঘ্ন রাখতে বোর্ড কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং আপাতত গদ্দাফি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে। এতে দর্শকরা ক্ষুব্ধ, এই পরিস্থিতিতে আয়োজনে একের পর এক সমস্যায় অন্ধকারে পাকিস্তানের সুপার লিগ।
আরও পড়ুন: Alka Yagnik: গান থামলেও লড়াই থামেনি! বিরল রোগে আক্রান্ত অলকা
চলতি মরশুমে পিএসএল এমনিতেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, জ্বালানি সঙ্কট এবং যাতায়াত সমস্যার কারণে টুর্নামেন্টের পরিসরও কমানো হয়েছে এই বছরে। লাহোরে ম্যাচ হচ্ছে দর্শকবিহীন অবস্থায়। এসবের মধ্যেই শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার বিরুদ্ধে হোটেল নিরাপত্তা ভাঙার অভিযোগ নতুন করে চাপ বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। অভিযোগ, নিরাপত্তার বাধা সত্ত্বেও তাঁরা নিজেদের রুমে বাইরের লোক ঢুকিয়েছিলেন। সব মিলিয়ে মাঠের বাইরের ঘটনায় নষ্ট হয়েছে PSL-এর ভাবমূর্তি (Mohsin Naqvi)।


