Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছেন ঋষভ পন্থরা (Rishabh Pant)।
ম্যাচ হেরে কাদের দিকে আঙুল তুললেন পন্থ? (Rishabh Pant)
গল্পের শুরুতে যাকে মনে হতে থাকে অন্যতম শক্তিশালী, গল্প যত এগোতে থাকে ততই যেন সেই শক্তিশালী অবয়ব হয়ে পড়তে থাকে দুর্বল। লখনউ দলের গল্পটাই ঠিক তেমন। দলে ঋষভ পন্থ, মিচেল মার্শ, নিকোলাস পুরান, মার্করামের মত তাবড় তাবড় ক্রিকেটারদের নাম থাকা সত্ত্বেও কলকাতার বিরুদ্ধে সহজ ম্যাচ মাঠেই রেখে চলে এল LSG। শুধু এই ম্যাচে ওই আগের মরশুম এবং এই মরশুম জুড়ে শুধুই ব্যর্থতার মুখ দেখেছে লখনউ। চলতি আইপিএল-এ মাত্র দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের লাস্ট বয় তারা। তবে কলকাতার বিরুদ্ধে সহজ ম্যাচে লজ্জার হারের পর আরও বেশি করে আলোচনা হতে শুরু করেছে। এরপর ম্যাচ শেষে ঘুরিয়ে টিম ম্যানেজমেন্টকেই কাঠগড়ায় তুললেন পন্থ (Rishabh Pant)।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পন্থ বলেন, ‘বেশি মাথা থাকলে সহজ হয় না পারফর্ম করা।’ এরপর তিনি দাবি করেন বিরতির। তিনি বলেন, ‘আমাদের একটা বিরতি প্রয়োজন, আমার মনে হয় আমাদের একটা রিফ্রেশমেন্ট প্রয়োজন। প্রতিটা ম্যাচে আমাদের উপর একটা বাড়তি চাপ থাকে। আবার একই সময়ে হারের জবাব খুঁজতে হয়। তবে অজুহাত না দিয়ে হারের দায় মেনে নিচ্ছি। এই ব্যর্থতা এক বা দুই জনের নয়, পুরো দলের।’

কলকাতার কাছে ম্যাচ এই নিয়ে পাঁচ ম্যাচে হারের মুখ দেখল LSG। মাত্র দুটি ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের শেষে। তবে এগুলো শুধু হার নয় বরং বলা ভাল বিপক্ষকে ম্যাচ দিয়ে চলে আসা। কলকাতার একসময় যখন ৯৩ রানে ৭ উইকেট ছিল সেখান থেকে রিঙ্কুর দাপট থামাতে ব্যর্থ হন LSG-র বোলাররা। রান তাড়া করতে নেমে স্লো ব্যাটিং এবং দায়িত্বজ্ঞানের অভাবে ম্যাচ প্রায় সেখানেই হারতে বসেছিল। সামি শেষ বলে ছয় মেরে ম্যাচ ড্র করলে খেলা সুপার ওভারে যায়।
আরও পড়ুন: India Defence: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা: মহাকাশের বাড়তে থাকা গুরুত্ব নিয়ে গুরুতর সতর্কবার্তা
সেই সুপার ওভারেও আবার এমন সিদ্ধান্ত নিল দল যে মনে হতে থাকে এই ম্যাচ জেতার কোনও নূন্যতম ইচ্ছেও আর অবশিষ্ট নেই দলের। নারিনের বিরুদ্ধে যেখানে পুরান ব্যর্থ সেখানে আবার ব্যাট করতে পাঠানো হয় পুরানকে। তাতে আর কী? যা হওয়ার তাই হয়েছে। দুই উইকেট হারিয়ে সুপার ওভারে LSG করে এক রান। যা লজ্জার নজির। জবাবে নেমে রিঙ্কু সিংয়ের একটি চারেই ম্যাচ জিতে নেয় কলকাতা (Rishabh Pant)।


