Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তারকা স্পিনারের কথা অনুযায়ী আইপিএল-এর থেকে টাকা বেশি পাকিস্তানের সুপার লিগে (Adam Zampa)।
তারকা স্পিনারের দাবিতে বিস্মিত সকলে (Adam Zampa)
পিএসএল ছেড়ে বহু ক্রিকেটার যোগ দিয়েছেন আইপিএল-এ। কিন্তু এবার দেখা গেল উলট-পুরাণ। আইপিএল ছেড়ে পিএসএল-এ যোগ দিলেন তারকা স্পিনার। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা নিজেই জানালেন কেন তিনি আইপিএল ছেড়ে বেছে নিলেন পাকিস্তানের এই সুপার লিগ। জাম্পা হায়দরাবাদ ছেড়ে দেওয়ার পর মিনি নিলামে ছিলেন না তিনি। এই অজি স্পিনার বলেছেন তাঁর দক্ষতা এবং আইপিএল-এর দীর্ঘ সূচি বিবেচনায় প্রস্তাবিত পারিশ্রমিক তাঁর কাছে যথাযত মনে হয়নি (Adam Zampa)।
আইপিএল-এ পাঁচ মরশুম খেলেছেন জাম্পা। গতবার ছিল তাঁর সর্বোচ্চ যায়। মেগা নিলামে ২.৪০ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ থেকে মোট চারটি দলের হয়ে মোট ২২টি ম্যাচ খেলেছেন এই অজি তারাওকা স্পিনার। কোনও দলের হয়েই নিয়মিত সদস্য ছিলেন না তিনি। জাম্পা বলেন, ‘আমি এই বছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছি। সত্যি বলতে, আমার মতো দক্ষতাসম্পন্ন একজন ক্রিকেটার অন্য ক্রিকেটারদের মতো পারিশ্রমিক পাই না। আর আইপিএলের জন্য যে সময়টা দিতে হয়, তার তুলনায় এই পারিশ্রমিক আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি।’

তিনি আরও জানান যে পিএসএল উপভোগ করছেন। বর্তমানে ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগের বদলে খেলছেন পাকিস্তানে। করাচি কিংসের হয়ে খেলছেন তিনি। দলের অধিনায়ক আরেক প্রাক্তন অজি তারকা ডেভিড ওয়ার্নার। পিএসএল-এর নিলামে করাচি কিংস জাম্পাকে পাকিস্তানি মুদ্রায় ৪.৫ কোটি টাকা দিয়ে দলে নেয়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫১ কোটি। জাম্পা বলেন, ‘আমি বিরতি নিতে চেয়েছিলাম। প্রায় এক মাস আগে পিএসএল নিয়ে আলোচনা শুরু হয়। সবকিছু খুব দ্রুত ঘটেছে, তবে আমি পিএসএল উপভোগ করছি।’

আরও পড়ুন: Sona Pappu: সোনা পাপ্পুর অফিসে ED হানা, তোলাবাজির অভিযোগে তদন্ত: ১৫ মামলা, FIR পাপ্পুর নামে
চলতি আইপিএল-এ না থাকলেও তাঁর দখলে রয়েছে আইপিএল-এর ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। জাম্পা একমাত্র স্পিনার যিনি এই টুর্নামেন্টে নিয়েছেন ছয় উইকেট। নিজের আইপিএল অভিষেকেই এই রেকর্ড গড়েছিলেন। দিয়েছিলেন ৪ ওভারে নাত্র ১৯ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ১১৫ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪৭টি (Adam Zampa)।


