Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রেয়স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চোট পান। এবার তাঁর নিয়ে বড় আপডেট সামনে এল (Shreyas Iyer)।
মাঠের বাইরে শ্রেয়স? (Shreyas Iyer)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয় শ্রেয়স আইয়ার। চোট সরিয়ে আইপিএল-এ ফিরেছিলেন এই তারকা ব্যাটার। কিন্তু প্রথম ম্যাচেই গুজরাটের বিরুদ্ধে ম্যাচে আবার চোটের কবলে পড়তে হয় তাঁকে। এরপর স্ক্যান করা হয়। যার পর থেকেই জল্পনা বাড়তে থাকে তাঁর চোট কতটা গুরুতর। এবার সেই বিষয়ে বড় আপডেট সামনে এল। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শ্রেয়স সুস্থ আছেন পুরো। এর অর্থাৎ সমর্থকদের চিন্তার কারণ নেই কারণ ৩ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন তিনি (Shreyas Iyer)।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে গিয়ে চোট পান তিনি। ব্যাটিংয়ের সময় ১২ তম ওভারে রশিদ খানের ওভারে কুপার ব্যাট করছিলেন, নন স্ট্রাইকার এন্ডে ছিলেন শ্রেয়স। সেই সময় ওভারের পঞ্চম বলে কুপার একটি শট খেলেন যা শ্রেয়স আইয়ারের দিকে যায়। তিনি বল দেখে সরার আগে তাঁর হাতে বলটা লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে এসে তাঁকে পরীক্ষা করেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি খেলা চালিয়ে গেলেও ছন্দে ফিরতে পারেননি।

আরও পড়ুন: Deportation Manual: অবৈধ অভিবাসী রুখতে পদক্ষেপ: ডিপোর্টেশন ম্যানুয়াল ২০২৬ প্রকাশিত
পাঞ্জাবের কাছে গুজরাটকে তিন উইকেটে হারিয়ে জয় তুলে নেয়। দলের হয়ে এই ম্যাচ জেতার নেপথ্য নায়ক কুপার। তিনি সেই ম্যাচে ৪৪ বলে করেন ৭২ রান। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর রানের কারণেই তিন উইকেটে জেতে পাঞ্জাব। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পড়তে হবে বলেই আশা করা হচ্ছে যদিও ধোনিহীন চেন্নাই প্রথম ম্যাচে বিশ্রীভাবে হারে। এখন দেখার এই ম্যাচে শেষ জয়ের হাসি কোন দল হাসে (Shreyas Iyer)।


