Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদহ জেলার কালিয়াচক এলাকায় সাতজন বিচারককে ঘেরাও করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আদালত এই ঘটনার তদন্ত স্বাধীন সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে(Maldah NIA)।
তদন্তভার দেওয়া হতে পারে NIA-কে (Maldah NIA)
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তভার দেওয়া হতে পারে এনআইএ-কে। ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ১ এপ্রিল মালদহের কালিয়াচক বিডিও অফিসে প্রায় বিকেল সাড়ে তিনটা থেকে বিচারকদের ঘেরাও করে রাখে দুষ্কৃতীরা। অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁদের খাবার ও জল পর্যন্ত সরবরাহ করতে দেওয়া হয়নি। রাত গভীর হওয়ার পর তাঁদের মুক্ত করা হলেও ফেরার পথে গাড়িতে হামলা চালানো হয়।
তীব্র অসন্তোষ প্রকাশ আদালতের (Maldah NIA)
এই ঘটনায় রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বিশেষ করে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের জবাবদিহি চেয়েছে আদালত। আদালতের মতে, এই ঘটনা শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি নয়, বিচারব্যবস্থার উপর সরাসরি আঘাত। আদালত আরও জানিয়েছে, বিচারকরা আদালতের প্রতিনিধিত্ব করেই এই কাজ করছেন। তাঁদের উপর এই ধরনের আক্রমণ ‘আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ’ করার শামিল।
আরও পড়ুন: Meat Ban Proposal: বিজেপি শাসিত রাজ্যে নয়া নিয়ম, হরিদ্বারে নিষিদ্ধ মাংস বিক্রি!
শীর্ষ আদালতের একাধিক নির্দেশ (Maldah NIA)
পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত
বিচারকদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কর্মস্থল ও আবাসস্থলে কড়া নিরাপত্তা
বিচার প্রক্রিয়ার সময় ভিড় নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ
প্রশাসনের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি প্রাথমিক রিপোর্ট সরাসরি আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই ঘটনায় রাজ্যের নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসনিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।



