Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কথায় বলে, ‘মাছে-ভাতে বাঙালি’। আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই রীতি মেনেই আজ সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। নতুন বছরের শুভ সূচনা বাঙালির মিষ্টি মুখ দিয়ে করলেও, দুপুরের পাতে মাছ না থাকলে যেন উৎসবের আমেজটাই ফিকে হয়ে যায়(Madan Nababarsho)।
শ্রীরামকৃষ্ণের জন্য মাছের পদ (Madan Nababarsho)
সেই চিরন্তন ঐতিহ্যে গা ভাসিয়ে আজ অন্য নববর্ষ পালন করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মদন মিত্র। পয়লা বৈশাখের পুণ্য লগ্নে তিনি নিজে হাতে মাছ রান্না করলেন। তবে নিজের জন্য নয়, এই বিশেষ পদ তিনি রেঁধেছেন শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভোগের জন্য।
আরও পড়ুন: DA Case SC: রাজ্য সরকারের আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের: পিছল ডিএ মামলার শুনানি
বাঙালি আবেগে ভাসলেন মদন (Madan Nababarsho)
সকালে কামারহাটির মহামণ্ডল মঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায়। উৎসবের আবহে রাজনীতির রঙ সরিয়ে রেখে ভক্তিভরে রান্নায় মন দেন তৃণমূল প্রার্থী মদন মিত্র । বাঙালির মাছ-ভাতের এই চিরকালীন আবেগকে পাথেয় করেই তিনি নতুন বছর ও আগত নির্বাচনী লড়াইয়ের শুভকামনা জানান। ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে মঠ প্রাঙ্গণে আজ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।



