Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের কাছে ম্যাচ হেরে মেজাজ হারালেন রাহানে (Ajinkya Rahane)।
ম্যাচ হারের পর ক্ষেপলেন কেকেআর অধিনায়ক (Ajinkya Rahane)
দুই ম্যাচে টানা মুখ থুবড়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর আবার দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদের কাছে লজ্জার হার। প্রথম মাঠে বোলিং বিপর্যয়ের মুখে পড়ে ২০০ প্লাস ডিফেন্ড করতে ব্যর্থ হয় নাইট শিবির। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বোলিং দুই বিভাগেই বিপর্যয়ের মুখে পড়ে আরও লজ্জার হার হয় নাইট শিবিরের (Ajinkya Rahane)।
এই ম্যাচে রান পাননি অধিনায়ক রাহানে। বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ বরুণ-নারিন জুটি। তারপর একাধিক ভুল বোঝাবুঝির কারণে রান-আউট। সব মিলিয়ে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ব্যাপক চাপে রয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষেপেই গেলেন নাইট অধিনায়ক। এক সাংবাদিক প্রশ্নে রীতিমতো বিরক্ত হন। তাঁকে রাহানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হলে রীতিমতো বিরক্ত হয়ে উত্তর দেন তিনি। রাহানে বলেন, ‘এটা পরিকল্পনার অঙ্গ। ২০২৩ থেকেই দেখবেন আমার স্ট্রাইক রেট অনেকের থেকেই ভাল।’

নাইট অধিনায়কের কথায়, ‘২০২৩ থেকে স্ট্রাইক রেট অন্যতম সেরা বলেই মনে করি। যারা এই ধরনের কথা বলছেন, হয় আমার খেলা দেখেননি। অথবা আমার বিরুদ্ধে তাদের কোনও বিশেষ উদ্দেশ্য আছে। তারা চায় না আমি খেলি। তারা আমার খেলা দেখাও পছন্দ করে না।’

আগের মরশুমেও কলকাতার অধিনায়ক ছিলেন রাহানে। করেছিলেন ৩৯০ রান ১৩টি ম্যাচ খেলে। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৭.৭৩। রাহানের বক্তব্য যারা এই ধরণের কথা বলছেন তাঁরা হিংসে থেকেই বলছেন। নাইট অধিনায়ক বলেন, ‘আমার সাফল্য নিয়ে হয়ত অনেকের মনে হিংসা আছে। যদিও তা নিয়ে বড় একটা চিন্তিত নই। একটা বা দুটো খারাপ ইনিংস দিয়ে কিছু বিচার হয় না। যারা এই কথা বলছে, তারা হয়ত খেলা বোঝে না (Ajinkya Rahane)।’
২০২৩ সালে চেন্নাইয়ে রাহানে করেছিলেন ৩২৬ রান, সেই সময় তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭২.৪৯। ২০২৪ সালে তাঁর রান ছিল ২৪২। ২০২৫ সালে তিনি আসেন নাইট শিবিরে। রাহানে বলেন, ‘যারা আমার খেলা দেখেনি বা নিজস্ব মতামত দিচ্ছে তাদের নিয়ে কিছু বলার নেই। তবে এই ধরনের আলোচনা শুনতে বেশ ভালই লাগে। তারা কথা বলুক। অসুবিধা নেই।’
আরও পড়ুন: Utsav Mukherjee: শেষ লোকেশন বিধাননগর তারপর উধাও উৎসব মুখোপাধ্যায়
এর পাশাপাশি হারের পর উইকেটের সমালোচনাও করেন তিনি। প্রসঙ্গত ২০২৫ সালেও ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নাইট তিন ম্যানেজমেন্ট। এই দিনে ম্যাচ হেরে রাহানে বলেন, ‘আমরা মনে হয়েছে, দ্বিতীয় ইনিংসে বল পিচে পড়ে একটু থামছিল। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে মন্থর বল খেলা বেশ কঠিন হচ্ছিল। আমরা সেটা বুঝতে পারিনি। ভেবেছিলাম, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন হয়ে পড়ল। তবে অজুহাত দিচ্ছি না।’ অনেকেই এরপর বলছেন ম্যাচ হেরে আগের মরশুমের মতো আবার অজুহাত দিয়ে গেলেন নাইট অধিনায়ক (Ajinkya Rahane)।


