Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাটদের বিরুদ্ধে ম্যাচ হারের ফলে পাঞ্জাব সমর্থকরা হতাশ হলেও কিছুটা সুবিধা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের (RCB)।
টানা ম্যাচ হেরে চাপে পাঞ্জাব (RCB)
চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে থাকা দলগুলির মধ্যে সবার আগে নিজেদের জায়গা কনফার্ম করল আরসিবি। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে স্বস্তি ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে। রবিবার পাঞ্জাবকে ২৩ রানে হারিয়ে শেষ চারের লড়াইতে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে পাঞ্জাব দুরন্ত শুরু করে এখন টানা ম্যাচ হেরে খাদের দিকে এগিয়ে চলেছে। এমন বিপর্যয় বোধহয় আইপিএল কমই দেখেছে। শুরুতে যে পাঞ্জাবকে প্রায় চ্যাম্পিয়ন ধরে নেওয়া হচ্ছিল সেই পাঞ্জাব এখন শেষ চারে যাবে কিনা সেটাই প্রশ্ন হয়ে উঠছে (RCB)।
রবিবারের ম্যাচে রান তাড়া করতে নেমে ম্যাচের রাশ একসময় পাঞ্জাবের হাতে চলে যেতে থাকে। মার্কাস স্টোইনিস এবং শশাঙ্ক সিংয়ের ঝোড়ো ব্যাটিং আশা জাগায় পাঞ্জাব শিবিরে। কিন্তু শেষ মুহূর্তে চ্যাম্পিয়নদের মত প্রত্যাবর্তন করে বেঙ্গালুরু। সবার আগে শেষ ছারে নিজেদের জায়গা পাকা করে দ্বিতীয়বার খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন আরসিবি সমর্থকরা। এই মরশুমে প্রথম সাত ম্যাচ জিতে শীর্ষে থাকা পাঞ্জাব এখন প্লে-অফ যাওয়াই কঠিন।

তবে পাঞ্জাবের এই হারের ফলে খুশি হবে কেকেআর সমর্থকরা। পাঞ্জাব হারায় কলকাতার প্লে-অফে ওঠার আশা বাড়ল কিছুটা। ফলে পাঞ্জাব শিবিরে অস্বস্তি বাড়লেও কলকাতা শিবিরে স্বস্তি কিছুটা।
এই ম্যাচে বেঙ্গালুরুর হয়ে রজত পতিদার খেলতে পারেননি চোটের কারণে। এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন জিতেশ শর্মা। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে এই সিদ্ধান্ত ঠিক মনে হলেও বেঙ্গালুরু ম্যাচের রং খুব তাড়াতাড়ি বদলে যেতে থাকে। বেঙ্গালুরুর ব্যাটারদের দাপটে সিঁদুরে মেঘ দেখতে থাকেন পাঞ্জাব দলের প্লেয়াররা (RCB)।
ওপেনে বেথেল এবং বিরাট কোহলি আক্রমণাত্মক শুরু করেন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বেথেল। ৮ বলে ১১ করে ফেরেন সাজঘরে। তবে এরপর মাঠে নামেন দেবদত্ত পাডিক্কাল। দুজনে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই ম্যাচেও দুজন গুরুত্বপূর্ণ জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ২৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন দেবদত্ত। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার এবং ২টি ছয়।

অন্যদিকে বিরাট এই দিনও নিজের ছন্দ ধরে রাখেন। চলতি মরশুমে বিরাট যে ধারাবাহিকতা দেখাচ্ছেন সেটা এই মুহূর্তে অনেকের মধ্যেই নেই। ৩৭ বছরের তরুণ বিরাট আজও মাঠে এইরকম ক্ষিপ্র। ৩৭ বলে ৫৮ রান করেন কিং কোহলি। চলতি মরশুমে এটা তাঁর চার নম্বর অর্ধশতরান। তাঁর ফেরার পর রানের গতি কমতে দেননি ভেঙ্কেটেশ আইয়ার। এই মরশুমে বেশি সুযোগ পাননি এই প্রাক্তন নাইট। তবে এই ম্যাচে সুযোগ পেয়ে নিজের দক্ষতার পরিচয় দিলেন তিনি। মাত্র ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভেঙ্কেটেশ। শেষ পর্যন্ত ৪০ বলে অপরাজিত ৭৩ রান করেন। অন্যদিকে টিম ডেভিড ১২ বলে অপরাজিত ২৮ রান করে ঝড় তোলেন। অবশেষে ২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে আরসিবি। পাঞ্জাবের হয়ে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন হরপ্রীত ব্রার (RCB)।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। ১৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দল। প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে শূন্য রানে আউট হন প্রিয়াংশ আর্য। আরেক ওপেনার প্রভসিমরন সিং ফেরেন ২ রানে। তাঁকে ফেরানোর কাজটাও করেন অভিজ্ঞ ভুবি। চলতি আইপিএল-এ এই তারকা পেসার রয়েছেন দুরন্ত ফর্মে। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১ রানে ফেরেন তিনি। তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গে চেপে পড়ে যায় দল।

সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন কুপার কনোলি এবং সূর্যাংশ শেরগে। কোনোলি ২২ বলে ৩৭ রান করেন এবং শেরগে ২২ বলে ৩৫ রান করেন। তবে যে বড় রান তাঁরা তাড়া করছিলেন সেখানে এই ইনিংস যথেষ্ট ছিল না। কোনও ব্যাটার বড় রান না পাওয়ায় আরও চাপে পরে পাঞ্জাব (RCB)।

আরও পড়ুন: Government Job: দীর্ঘ প্রতীক্ষার পর চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তি
তবে আবার একটা সময় আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। মার্কাস স্টোইনিস ও শশাঙ্ক সিং লড়াই চালিয়ে যেতে থাকেন। শশাঙ্ক একের পর এক বড় শট খেলতে থাকায় মনে হতে থাকে ম্যাচের রাশ আসতে চলেছে পাঞ্জাবের দিকে। কিন্তু সেই সময়ই নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে
একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ আবার ঘুরে যেতে পারে। মার্কাস স্টোইনিস ও শশাঙ্ক সিং লড়াই শুরু করেন। বিশেষ করে শশাঙ্ক একের পর এক বড় শট খেলছিলেন। শেষ চার ওভারে পাঞ্জাবের দরকার ছিল ৬২ রান। IPL-এ এই সমীকরণ একেবারেই অসম্ভব নয়। স্টোইনিসকে ফিরিয়ে দেন জশ হেজেলউড। ২৬ বলে ৩৭ করে ফেরেন তিনি। অন্যদিকে শশাঙ্ক ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেও লাভ কিছু হয়নি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে পাঞ্জাব। ২৩ রানে ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে নেয় আরসিবি (RCB)।


